News Flash

  • Home
  • Uncategorized
  • ‘আমার কাজ কোথায়’ বিজেপি সরকারের কাছে জবাব চেয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলির মিছিল রাজপথে
Image

‘আমার কাজ কোথায়’ বিজেপি সরকারের কাছে জবাব চেয়ে বামপন্থী ছাত্র যুব সংগঠনগুলির মিছিল রাজপথে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর তেমন কোন সরকারী নিয়োগ প্রক্রিয়া নজরে আসছে না৷ সরকারী চাকুরীর অপেক্ষায় থাকা লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীরা হাতাশার মধ্যে দিন কাটাচ্ছেন৷ এই পরিস্থিতিতে বিজেপি জোট সরকারের তরফ থেকেও স্পষ্ট কোন কিছু জানানো  হচ্ছে না৷ বেকার যুবক যুবতীরা বিকল্প কর্মসংস্থানের ক্ষেত্রেও তেমন কোন আশার আলো দেখতে পারছেন না৷

এদিকে, বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, টিওয়াইএফ এবং টিএসইউ এর তরফে শনিবার রাজধানী আগরতলায় একটি র্যালী সংগঠিত করেছে৷ র্যালীতে প্রধান বিষয় ছিল ‘আমার কাজ কোথায়’ বিজেপি সরকার জবাব দাও৷ বিজেপি সরকারের কাছে জবাব চেয়েছে বামপন্থী এই সংগঠনগুলি৷ এদিকে, ডিওয়াইএফআই নেতৃত্ব অভিযোগ করেছেন, রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর বেকার যুবক যুবতীরা চরম হতাশার মধ্যে পড়ে গিয়েছেন৷ সাড়ে আট হাজার শূণ্যপদে নিয়োগের প্রক্রিয়া স্থগিত করে দিয়েছে৷ বিভিন্ন দপ্তরে নিয়োগের জন্য ইন্টারভিও নেওয়া হয়ে গিয়েছিল৷ কিন্তু, এখনও পর্যন্ত নিয়োগের ব্যাপারে কোন হেলদোল নেই৷ তাছাড়া ডিওয়াইএফআই নেতৃত্বের অভিযোগ কেন্দ্রের মোদি সরকার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিল বছরে দেশে দুই কোটি বেকার যুবক যুবতীর চাকুরী হবে৷ কিন্তু, আজও তা হচ্ছে না৷ রাজ্যেও একের পর এক মিথ্য প্রতিশ্রুতি দিয়ে চলেছে রাজ্য সরকার৷ শুধু তাই নয়, টিপিএসসির মাধ্যমে যেসব নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেগুলিকে বাতিল করে দিয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top