News Flash

  • Home
  • Uncategorized
  • নেশা সামগ্রী ধবংসে নেমে বিষিয়ে তোলা হল বাতাস
Image

নেশা সামগ্রী ধবংসে নেমে বিষিয়ে তোলা হল বাতাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যে নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপক ভাবে নেশা বিরোধী অভিযান শুরু হয়েছে৷ প্রতিদিনই

গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী পুড়িয়ে ফেলা হয়েছে পুলিশের তরফে৷

রাজধানী আগরতলাসহ রাজ্যের বিভিন্ন স্থানে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা টেবলেট সহ নানা ধরনের নেশা সামগ্রী বাজেয়াপ্ত করা হচ্ছে৷ গত চার পাঁচ মাসে বিস্তর পরিমাণে গাঁজা সহ অন্যান্য নেশা সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ, বিএসএফ সহ অন্যান্য নিরাপত্তা বাহিনীর কর্মীরা৷ আইন মোতাবেক সেই সব উদ্ধারকৃত নেশা সামগ্রী ধবংস করা হয়৷ কিন্তু, প্রশ্ণ উঠেছে এই নেশা সামগ্রী ধবংস করার পদ্ধতি নিয়ে৷

গাঁজা, ফেন্সিডিল ও অন্যান্য নেশা সামগ্রী শনিবার বোধজংনগরের কাছে একটি পরিত্যাক্ত স্থানে অপেক্ষাকৃত নির্জন এলাকাতে ধবংস করা হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে৷

দেখা গিয়েছে, ফেন্সিডিলের বোতাল ও অন্যান্য তরল নেশা সামগ্রীর বোতল ভেঙে ফেলা হয়েছে৷ কিন্তু, শুকনো গাঁজার ড্রামগুলি পুড়িয়ে ফেলা হয়েছে৷ তাতে লক্ষ্য করার বিষয় হচ্ছে বিস্তর পরিমাণে গাঁজার ড্রামে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন কালো ধোয়া কুন্ডলি পাকিয়ে বাতাসের সাথে মিশে গিয়েছে৷ এই বিষয়টিকে নিয়ে অনেকের মধ্যেই তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ গাঁজার মতো মাদক পুড়িয়ে ফেলায় বায়ু দূষিত হয়েছে৷ এই বিষয়ে প্রশাসন তেমন কোন চিন্তাভাবনাই করেনি৷ যাদেরকে এইসব নেশা সামগ্রী ধবংস করার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের কান্ডজ্ঞান নিয়েও যথেষ্ট সংশয়ের সৃষ্টি হয়েছে৷ এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে গ্রহণ করার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করার জন্য তথ্যাভিজ্ঞ মহলের তরফ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবী জানানো হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top