News Flash

  • Home
  • Uncategorized
  • বনধের দিনে অফিসে অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত
Image

বনধের দিনে অফিসে অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্ঢেম্বর৷৷ ভারত বনধে যারা অফিসে অনুপস্থিত ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ শুক্রবার সাধারণ প্রশাসন দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১০ সেপ্ঢেম্বর ভারত বনধে যে সরকারি কর্মচারীরা অফিসে উপস্থিত হননি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ সংশ্লিষ্ট দপ্তরের পদস্থ আধিকারীকদের এই সিদ্ধান্ত পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷ ১৯৭৪ এবং ১৯৭৫ সালে সরকারি অফিসে অনুপস্থিত আন্দোলনকারী কর্মচারীদের শাস্তি মূলক ব্যবস্থা নিতে গিয়ে বেতন কেটে ছিলো সুখময় সেনগুপ্ত সরকার৷ এরপর বিগত কয়েক বছরে ধর্মঘট কিংবা আন্দোলনে অংশ নিতে গিয়ে অফিসে অনুপস্থিত থাকলে কোনও সরকারি কর্মচারীর বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে নজির নেই৷

গত ১০ সেপ্ঢেম্বর ভারত বনধে সমস্ত সরকারি অফিস খোলা থাকবে এবং সমস্ত কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার জন্য রাজ্য সরকার কড়া নির্দেশ জারি করেছিল৷ কিন্তু, বনধের দিন অনেকেই অফিসে উপস্থিত ছিলেন না৷ তাতে রাজ্য সরকার অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ গ্রহণ করে৷ নির্দেশ জারি করা হয়েছিল, বনধের দিন দুপুর ১২টার মধ্যে সমস্ত অফিসের হাজিরা খাতার নথি মহাকরণে পৌছাতে হবে৷ তাতে রাজ্য সরকার অনুপস্থিত সরকারি কর্মচারীদের তালিকা সহজেই সংগ্রহ করে নেয়৷ সম্প্রতি পশ্চিম জেলা প্রশাসন নির্দেশ জারি করে জানিয়েছে, বনধের দিন যারা অনুপস্থিত ছিলেন তাদের একদিনের বেতন কাটা হবে৷ এও জানা গেছে, ওই দিন যারা অনুপস্থিত ছিলেন সেই সরকারি কর্মচারীদের সিএল কাটা হবে৷

শুক্রবার সাধারণ প্রশাসনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বনধের দিন অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে৷ সমস্ত সরকারি অফিসের নিয়ন্ত্রক আধিকারীকদের বন্ধের দিন অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে৷

সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বনধের দিন অনুপস্থিত থাকার কারণে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ কারণ, বিগত বেশ কয়েক বছর ধরে বনধের দিন অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে কোনও রকম শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি৷ তবে, ১৯৭৪ এবং ১৯৭৫ সালে কর্মচারিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল তৎকালীন সরকার৷ সুখময় সেনগুপ্তের মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে কর্মচারীরা বৃহত্তর আন্দোলন সংগঠিত করেছিলেন৷ ১৯৭৪ সালে বিভিন্ন দাবি দাওয়া আদায়ে সরকারি কর্মচারীরা একদিনের প্রতিকি ধর্মঘট পালন করেছিলেন৷ ১৯৭৫ সালে দাবি দাওয়া আদায়ের লক্ষ্যে সরকারি কর্মচারীরা ১৩ দিন লাগাতর ধর্মঘট পালন করেছিলেন৷  ওই সময়ে সরকারি কর্মচারীদের বেতন কেটেছিলো তৎকালীন সরকার৷ তার পর থেকে আর কখনই কর্মচারীদের বিরুদ্ধে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি৷ দীর্ঘ বছর বাদে বিজেপি – আইপিএফটি জোট সরকার গত ১০ সেপ্ঢেম্বর ভারত বনধের দিন অনুপস্থিত সরকারি কর্মচারীদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে চলেছে৷ স্বাভাবিক ভাবেই, কর্মচারী মহলে এই সিদ্ধান্তে ভয়ংকর প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top