News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক ভাতা প্রকল্পে ষাট হাজার ভূয়ো ভাতা প্রাপক চিহ্ণিত
Image

সামাজিক ভাতা প্রকল্পে ষাট হাজার ভূয়ো ভাতা প্রাপক চিহ্ণিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ সেপ্ঢেম্বর৷৷ সামাজিক ভাতা প্রাপকদের মধ্যে বহু ভূয়ো ভাতা প্রাপক রয়েছেন৷ তাদের খঁুজে বের করছে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর৷ মোট ৪ লক্ষ ১৯ হাজার ভাতা প্রাপক রয়েছেন৷ তাদের মধ্যে এখন পযন্ত ৬০ হাজার ভূয়ো, দপ্তর তা ইতিমধ্যে চিহ্ণিত করতে পেরেছে৷ ২ লক্ষ ৪৩ হাজার ভাতা প্রাপকের নথি যাচাই করে ওই ৬০ হাজার ভূয়ো নাম বের করেছে দপ্তর৷ ফলে, আরোও ভূয়ো ভাতা প্রাপক শীঘ্রই চিহ্ণিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

পূর্বতন সরকারের আমল থেকে যারা সামাজিক ভাতা পাচ্ছেন তাদের মধ্যে বহু ভূয়ো রয়েছেন এমন অভিযোগ সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরে জমা পরেছে৷ বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হতেই ভূয়ো ভাতা প্রাপকদের খঁুজে বের করা হচ্ছে৷ শিক্ষামন্ত্রীর কথায়, রেশন কার্ড ডিজিট্যাল হয়ে যাওয়ায় ভূয়ো ভাতা প্রাপকদের খঁুজে বের করা সহজ হচ্ছে৷ প্রতিমাসেই ভূয়ো ভাতা প্রাপকদের তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে৷

এক তথ্য তুলে ধরে শিক্ষামন্ত্রী জানান, গত মে মাসে সামাজিক ভাতা প্রকল্পে ২৭ কোটি ৭০ লক্ষ টাকা প্রদান করা হয়েছে৷ জুন মাসে ২৭ কোটি ৬০ লক্ষ টাকা এবং জুলাই মাসে ২৭ কোটি ৪৬ লক্ষ টাকা দপ্তর থেকে প্রদান করা হয়েছে৷ তাতে দেখা যাচ্ছে, প্রতিমাসেই ভাতা প্রদানের পরিমাণ কমেছে৷ তিনি জানান, মে মাসে ৪ লক্ষ ১৭ হাজার ৫৬৫ জন ভাতা পেয়েছেন৷ জুন মাসে তা কমে হয়েছে ৪ লক্ষ ১৬ হাজার ৬৪৬ জন৷ তেমনি জুলাই মাসে আরও কমে হয়েছে ৪ লক্ষ ১৪ হাজার ৬৫৬ জন৷ তাঁর কথায়, এখন পর্যন্ত পরীক্ষা করে দেখা গেছে, সামাজিক ভাতা প্রকল্পে ভাতা প্রাপকদের মধ্যে ১৪৮৬ শতাংশ ভূয়ো নাম রয়েছে৷ বিশেষ করে এনএসএপি কেন্দ্রীয় এই স্কীমে সবচেয়ে বেশি ভূয়ো ভাতা প্রাপক রয়েছে৷ তাঁর দাবি, ভূয়ো ভাতা প্রাপকদের চিহ্ণিত করা হচ্ছে এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই ভাতা প্রত্যাহার করেছেন৷ তাঁর কথায়, যখনই ভূয়ো ভাতা প্রাপকদের চিহ্ণিত করা সম্ভব হচ্ছে তখনই ভাতা প্রদানে কিছুটা বিলম্ব করেছে দপ্তর৷ কিন্তু, ভাতা প্রদান সার্বিকভাবে কখনই বন্ধ রাখেনি রাজ্য সরকার৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top