News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, বারামুল্লায় এনকাউন্টারে খতম দু’জন পাকিস্তানি জঙ্গি
Image

ফের বড়সড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, বারামুল্লায় এনকাউন্টারে খতম দু’জন পাকিস্তানি জঙ্গি

শ্রীনগর, ১৩ সেপ্টেম্বর (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে আবারও বড়সড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী| জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন পাকিস্তানি জঙ্গি| নিহত দুই জঙ্গি জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল| পুলিশ সূত্রের খবর, চলতি বছরের শুরুতে ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে চারজন পুলিশ কর্মীর মৃতু্যর ঘটনায় জড়িত ছিল নিহত দুই সন্ত্রাসবাদীর মধ্যে একজন|
ঊর্ধ্বতন এক পুলিশ কর্তা জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যায় উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোরে টাউনশিপের, আরামপোরা এলাকায় (চিঙ্কিপোরা এলাকা) লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী| গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে চিঙ্কিপোরা এলাকায় তল্লাশি অভিযান চালায় নিরাপত্তা বাহিনী| জঙ্গি নিকেশ অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় লুকিয়ে থাকা জঙ্গিরা| কালবিলম্ব না করে যোগ্য জবাব ফিরিয়ে দেয় নিরাপত্তা বাহিনীও| দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে দু’জন জইশ-ই-মহম্মদ (জেইএম) সন্ত্রাসবাদীকে খতম করতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী| নিহত দুই পাকিস্তানি সন্ত্রাসবাদীর নাম হল, আলি ওরফে আথার এবং জিয়া-উর-রহমান| এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top