News Flash

  • Home
  • Uncategorized
  • প্যারোলে মুক্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ
Image

প্যারোলে মুক্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ

ইসলামাবাদ, ১২ সেপ্টেম্বর (হি .স.) : স্ত্রীয়ের শেষকৃত্য যোগ দেওয়ার জন্য প্যারোলে মুক্তি পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এছাড়াও প্যারোলে মুক্তি পেয়েছেন নওয়াজের মেয়ে মারিয়াম নওয়াজ এবং জামাই মহম্মদ সফদর। রাওয়ালপিন্ডির আদিলা জেলে থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন ওই তিনজন।

লাহোরের জাটি উমরায় কবরস্থ করা হবে নওয়াজ শরিফের স্ত্রীকে। প্যাররোলের সময়সীমা বাড়ানো হতে পারে বলে জানা গিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের স্ত্রী কুলসুম নওয়াজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লন্ডনের একটি হাসপাতালে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮।

লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ কুলসুমের মৃত্যু সংবাদ দিয়েছেন। ২০১৪-র জুন থেকে কুলসুম ভর্তি ছিলেন লন্ডনের হার্লে স্ট্রিট ক্লিনিকে। ২০১৭-র আগস্টে গলায় ক্যান্সার ধরা পড়ে তাঁর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সোমবার রাতে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top