News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের পেট্রো-কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ছয়
Image

উত্তরপ্রদেশের পেট্রো-কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ছয়

বিজনুর, ১২ সেপ্টেম্বর (হি.স.) : উত্তরপ্রদেশের বিজনুর জেলার কোতওয়ালি রোডে একটি পেট্রো-কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। নিহত ছয়। গুরুতর আহত নয়। কারখানার মধ্যে থাকা মিথেন গ্যাসের ট্যাঙ্ক ফেটে বিস্ফোরণটি হয়।

আগুন লাগার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে আসে দমকল এবং পুলিশ।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ছয়জন কে মৃত বলে ঘোষণা করে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখনও চলছে। এখনও কয়েকজন শ্রমিক কারখানার ভেতর আটকে রয়েছে বলে জানা গিয়েছে। নিহতদের পরিচয় জানা গিয়েছে। নিহতরা হলেল বালগোবিন্দ, রবি, লোকেন্দ্র, কমলবীর, ভিকরান্ত, চেটরাম। প্রত্যেকেই বিজনুর জেলার বাসিন্দা। সত্যপাল এবং গজেন্দ্র গুরুতর আহত। পুলিশ জানিয়েছেন অভয়রাম এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে জানা গিয়েছে মিথেনের ট্যাঙ্কে মেরামতির কাজ চলছিল। কাজ চলার সময় বিস্ফোরণটি ঘটে। সকাল ৮টা নাগাদ বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কারখানা। নিহতদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৪০। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উদ্ধার কাজ দ্রুততার সঙ্গে সম্পন্ন করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। কারখানার মালিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিজনুরের পুলিশ সুপার উমেশ সিং জানিয়েছেন, মিথেনের গ্যাস ট্যাঙ্ক ত্রুটি ছিল। দুই-তিন ধরে মেরামতির কাজ চলছিল। ওয়েল্ডিংয়ের কাজ চলার সময় আগুন ধরে যায়। গ্যাসটি দাহ্য থাকায় বিস্ফোরণটি ঘটে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top