News Flash

  • Home
  • Uncategorized
  • বকেয়া বিল মেটানোর দাবিতে পূর্ত দপ্তরে ডেপুটেশন দেবে ঠিকেদাররা
Image

বকেয়া বিল মেটানোর দাবিতে পূর্ত দপ্তরে ডেপুটেশন দেবে ঠিকেদাররা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্য আর্থিক সংকটে রয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে এমন কোনও ঘোষণা দেওয়া হয়নি৷ কিন্তু, দীর্ঘ সময় ধরে ঠিকেদারদের বিল বকেয়া রয়েছে৷ সূত্রে খবর, পূর্ত দপ্তরের অধীন ঠিকেদাররা রাজ্য সরকারের কাছে প্রায় ৫০০ কোটি টাকা পাওনা রয়েছেন৷ তার মধ্যে শুধু বিভিন্ন সংস্কার কাজের বকেয়া বিলের অর্থরাশির পরিমাণ ১০০ কোটি টাকা৷ তাছাড়া, সিকিউরিটি বাবদ জমা দেওয়া ২০০ কোটি টাকা ফেরত পাচ্ছেন না ঠিকেদাররা৷ ফলে, বুধবার পূর্ত দপ্তরে বকেয়া বিল মিটিয়ে দেওয়ার দাবিতে ডেপুটেশন দেওয়ার মনস্ত করেছে ঠিকেদারদের সংগঠন৷

সূত্রের খবর, গত বছর দুর্গোৎসবের পর থেকে ঠিকেদাররা রাজ্য সরকারের কাছ থেকে বকেয়া খুব একটা আদায় করতে পারেন নি৷ পূর্বতন সরকারের আমলে ছয় মাস ভোট অন একাউন্ট এবং নির্বাচনের কারণে বকেয়া পাননি ঠিকেদাররা৷ বিজেপি আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পরও পূর্ত দপ্তর ঠিকেদারদের সমস্ত বকেয়া বিল মিটিয়ে দেয়নি৷ ফলে, প্রচুর টাকা রাজ্য সরকারের কাছে পাওনা ঠিকেদাররা৷

সূত্রে আরও দাবি, ৫০০ কোটির অতিরিক্ত ২০০ কোটি টাকা সিকিউরিটি বাবদ জমা দেওয়া হলেও সেই টাকা ঠিকেদাররা ফেরত পাচ্ছেন না৷ নিয়মানুযায়ী সিকিউরিটি বাবদ জমা টাকা তিন বছরের মধ্যে আদায় না করা হলে সেই টাকা তামাদি হিসেবে গন্য হয়৷ কিন্তু, পূর্বতন সরকারের আমলে ওই টাকা ফেরত না দেওয়ায় এখন সমস্যায় পড়েছেন ঠিকেদাররা৷ কারণ, ট্রেজারি সেই টাকা আটকে দিয়েছে৷

রাজ্যে বর্তমানে ঠিকেদারি কাজের সাথে প্রায় ৫ লক্ষ মানুষ প্রত্যক্ষ ভাবে যুক্ত রয়েছেন৷ সময়মতো বকেয়া বিল আদায় না হওয়ায় তারা মহা সমস্যায় পড়েছেন৷ রাজ্যের ঠিকেদারদের মধ্যে অন্তত ৯০ শতাংশ ঠিকেদার ঋণ নিয়ে কাজ করে থাকেন৷ ফলে, রাজ্য সরকারের কাছ থেকে বকেয়া বিল আদায় করতে না পেরে তারা এখন ঋণ পরিশোধ করতে পারছেন না৷

এদিকে, ঠিকেদারদের বকেয়া বিল কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না রাজ্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্টভাবে কিছুই জানানো হচ্ছে না৷ ফলে, ঠিকেদাররা টাকার অভাবে দিশেহারা হয়ে পড়েছেন৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top