News Flash

  • Home
  • Uncategorized
  • কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে গণক্ষোভ প্রতিফলিত হয়েছে বন্ধে, দাবি সিপিএমের
Image

কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে গণক্ষোভ প্রতিফলিত হয়েছে বন্ধে, দাবি সিপিএমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্ঢেম্বর৷৷  সোমবার কংগ্রেসের ডাকা বন্ধ সর্বাত্মক হয়েছে বলে দাবি করেছে বামফ্রন্ট রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে বলা হয়েছে,  কেদ্রের বিজেপি সরকারের জনবিরোধী আর্থিক নীতি ও সাম্প্রদায়িক স্বৈরাচারী পদক্ষেপের ফলে সৃষ্টি দেশের দুঃসহ আর্থিক সংকট, পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির বেপরোয়া মূল্যবৃদ্ধি, দেশি-বিদেশি করপোরেটদের অবাধে লুন্ঠন, ব্যাপক দুর্নীতি, সাম্প্রদায়িক -স্বৈরাচারী রাজনৈতিক কর্মপন্থার বিরুদ্ধে ৬টি বামপন্থী দল ১০ সেপ্ঢেম্বর দেশব্যাপী যে প্রতিবাদ হরতাল ডেকেছে তারই অঙ্গ হিসেবে ত্রিপুরা বামফ্রট কমিটি রাজ্যে ১২ ঘণ্টা হরতালেরর আহ্বান জানিয়েছেন৷

গোটা রাজ্যে এই হরতালে সব অংশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন৷ এই সাড়া অভূতপূর্ব ও তাৎপর্যপূর্ণ৷ কোথাও কোথাও হতাশাগ্রস্ত বিজেপি দলের দুসৃকতিকারীরা জোর করে দোকানপাট খুলতে বাধ্য করে৷ কিন্তু সাধারণভাবে এই হরতালকে সর্বাত্মক করার মধ্য দিয়ে বিজেপি -পরিচালিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে গণক্ষোভ প্রতিফলিত হয়েছে৷

রাজ্যে বিজেপি সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পরপরই এই সর্বাত্মক হরতাল রাজ্য সরকারের ধবাংসাত্মক, হিংসাত্মক ও স্বৈরাচারী রাজনতির বিরুদ্ধে এবং নির্বাচনি প্রতিশ্রুতি রূপায়ণে জোট সরকারের উদাসীনতার বিরুদ্ধে জনগণের এই জোরালো প্রতিবাদকে সংহত ও বিকশিত করতে হবে৷

ত্রিপুরা বামফ্রট কমিটি হরতালে স্বতঃস্ফূর্ত সাড়া দেওয়ার জন্য রাজ্যবাসীকে অভিনন্দন জানাচ্ছে আজ সকালে বিজেপি দুষৃকতিকারীরা সিপিআইএম ডুকলি মহকুমা অইফসে ঢিল পাটকেলছুঁড়ে হামলা চালায়৷ আমতলী বাজারে একজন বামফ্রন্ট কর্মীকে নিগৃহীত করে৷ বামফ্রন্ট কমিটি এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top