News Flash

  • Home
  • Uncategorized
  • মার্কিন ডলারের নিরিখে ৭২.৬৬ টাকা, আবারও পিছিয়ে পড়ল ভারতীয় মুদ্রা
Image

মার্কিন ডলারের নিরিখে ৭২.৬৬ টাকা, আবারও পিছিয়ে পড়ল ভারতীয় মুদ্রা

নয়াদিল্লি ও মুম্বই, ১০ সেপ্টেম্বর (হি.স.): মার্কিন ডলারের সঙ্গে দৌড়ে আবারও পিছিয়ে পড়ল ভারতীয় মুদ্রা। পিছিয়ে পড়ার ক্ষেত্রে ফের সর্বকালীন রেকর্ড গড়ল ভারতীয় টাকা। মার্কিন ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম চলে এল ৭২ টাকা ৬৬ পয়সায়। আগস্ট মাসের ১৬ তারিখ থেকে ভারতীয় মুদ্রার রেকর্ড পরিমাণ পতনের সূচনা হয়। মার্কিন ডলারের তুলনায় রেকর্ড পতন হয় টাকার মূল্য৷ সেই শুরু। এর পরে প্রত্যেকদিনই টাকার মূল্য নিম্নমুখী। নামতে নামতে সোমবার ভারতীয় মুদ্রার দাম পৌঁছল, এক মার্কিন ডলার কিনতে গেলে খরচ করতে হবে ৭২ টাকা ৬৬ পয়সা।
অর্থনীতিবিদদের একাংশের বক্তব্য, যে হারে টাকার মূল্য পতন চলছে তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ভোগান্তি হতে পারে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে। সার্বিক মূল্যবৃদ্ধিও ঘটতে পারে জ্বালানির দাম বাড়ার ফলে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top