News Flash

  • Home
  • Uncategorized
  • উজ্জয়িনীতে পেট্রোল পাম্পে ভাঙচুর, দেশজুড়ে ভারত বনধ-এর ভালোই প্রভাব পড়ল
Image

উজ্জয়িনীতে পেট্রোল পাম্পে ভাঙচুর, দেশজুড়ে ভারত বনধ-এর ভালোই প্রভাব পড়ল

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): পরিস্থিতি ক্রমশই খারাপ হচ্ছে, দিন দিন বেড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম| মধ্যবিত্তের মাথায় দুঃশ্চিন্তা বাড়িয়ে পেট্রোপণ্যের দাম ক্রমশই উর্ধ্বমুখী| পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস সহ বিরোধী রাজনৈতিক দলগুলির ডাকা ‘ভারত বনধ’-এর ভালোই প্রভাব পড়ল দেশজুড়ে| বেশ কিছু রাজ্যে আবার হিংসার ঘটনাও ঘটল| মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন পেট্রোল পাম্পে ভাঙচুর চালান কংগ্রেস কর্মীরা| পাশাপাশি বিহারের রাজধানী পাটনায় গাড়িতে ভাঙচুর চালান জন অধিকার পার্টির কর্মীরা| ওডিশার রাজধানী ভুবনেশ্বরে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ প্রদর্শন করা হয়| তাছাড়াও ওডিশার সম্বলপুরে রেল অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা-কর্মীরা| ‘ভারত বনধ’-এর কারণে ১২টি বাতিল করেছে ইস্ট-কোস্ট রেলওয়ে জোন| বাতিল হওয়া ১২টি ট্রেনের মধ্যে রয়েছে ভুবনেশ্বর-হাওড়া জন শতাব্দী এক্সপ্রেস এবং ভুবনেশ্বর-বিশাখাপত্তনম ইন্টার সিটি এক্সপ্রেস|
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে বিক্ষোভ প্রদর্শন করা হয়| বিজওয়াড়ার বিক্ষোভ দেখান সিপিআই এবং সিপিএম কর্মীরা| আবারও কর্ণাটকের কালাৱুর্গিতে দিনের মতো বন্ধ রাখা হয় উত্তর-পূর্বাঞ্চলীয় কর্ণাটক রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (এনইকেআরটিসি)-এর বাস পরিষেবা| হায়দরাবাদে ‘ভারত বনধ’-এর সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেন কংগ্রেস নেতা-কর্মীরা| সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশজুড়ে ‘ভারত বনধ’-এর ভালোই প্রভাব পড়েছে|
বিহারের রাজধানী পাটনার রাজেন্দ্র নগর টার্মিনাল রেলওয়ে স্টেশনের কাছে বনধের সমর্থনে রেল অবরোধ করেন জন অধিকার পার্টি লোকতান্ত্রিক কর্মীরা| পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধিতে মোটরবাইক কাঁধে তুলে বিক্ষোভ দেখান লোকতান্ত্রিক জনতা দল কর্মীরা| পাশাপাশি পাটনায় গাড়িতে ভাঙচুর চালান জন অধিকার পার্টির কর্মীরা| কংগ্রেস-সহ বিরোধীদের ডাকা ‘ভারত বনধ’-এর প্রেক্ষিতে রাজস্থানের রাজধানী জয়পুরে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| পুলিশের তরফে জানানো হয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| অবরোধের নামে হিংসা ছড়ালেই কড়া পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ|’ জয়পুরের পাশাপাশি মহারাষ্ট্রের পুণেতেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে| পুণে শহরের কমিশনার অফ পুলিশ ড. ভি কে টুইট করে জানিয়েছেন, ‘শহর জুড়ে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী নামানো হয়েছে|’ আবার মুম্বইয়ের শহরতলি আন্ধেরিতে ‘রেল রোকো’ প্রতিবাদ শুরু করেন কংগ্রেস কর্মীরা| কংগ্রেসের ডাকা ‘ভারত বনধ’ সমর্থন জানিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)| সোমবার মুম্বইয়ে জোরপূর্বক দোকান বন্ধ করে এমএমএস কর্মীরা|
‘ভারত বনধ’-এর সমর্থনে দিল্লিতে সকাল সকাল মিছিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রতিবাদে সামিল হন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং-সহ কংগ্রেস নেতৃত্ব| সোমবার সকালে রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেস| রাজ্য কংগ্রেসের নেতৃত্বে সর্বদলীয় ধর্নায় অংশ নেন শরদ পওয়ার, শরদ যাদব, সুখেন্দু শেখর রায়, তারিক আনোয়ার ও জয়ন্ত চৌধুরীরা| ‘ভারত বনধ’ প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘নরেন্দ্র মোদীজী এখন চুপ করে আছেন| জ্বালানির মূল্যবৃদ্ধি অথবা কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে তিনি একটি কথাও বলছেন না|’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top