News Flash

  • Home
  • Uncategorized
  • বিমানবন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরের জন্য চালু হচ্ছে ভলবো বাস
Image

বিমানবন্দর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরের জন্য চালু হচ্ছে ভলবো বাস

আগরতলা, ৯ সেপ্টেম্বর, (হি.স.) : আগরতলা বিমানবন্দর থেকে আগরতলা রেলওয়ে স্টেশন হয়ে গোমতী জেলার ত্রিপুরেশ্বরী মন্দির পর্যন্ত ভলবো বাস পরিষেবা চালু করা হবে। এই পরিষেবা চালু করবে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ত্রিপুরা সড়ক পরিবহণ নিগম (টিআরটিসি)।
টিআরটিসি-র এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার। তবে এখনও এই পরিষেবা চালুর দিনক্ষণ স্থির হয়নি বলেও তিনি জানান। বর্তমানে আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতা পর্যন্ত টিআরটিসি-র দুটি ভলবো বাস চলছে।
তিনি আরও জানান, এক মাসেরও কম সময় হয়েছে তিনি নিগমের চেয়ারম্যানের দায়িত্ব হাতে নিয়েছেন, এর মধ্যে তিনি-তিনটি নতুন রুটে দৈনিক বাস পরিষেবা চালু করেছেন। এগুলি হল আগরতলা থেকে খোয়াই জেলা হয়ে ধলাই জেলার কমলপুর পর্যন্ত, আগরতলা থেকে দক্ষিণ জেলার জেলা সদর বিলোনিয়া পর্যন্ত এবং আগরতলা থেকে সিপাহিজলা জেলার বিশ্রামগঞ্জ পর্যন্ত।
তিনি আরও জানান, টিআরটিসি-র বাস পরিষেবাকে আবার আগের গৌরবময় দিনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। বিশেষ করে রাজ্যের যে সকল এলাকায় এখন ট্রেন পরিষেবা নেই সেই সব এলাকায় আবার টিআরটিসি-র বাস পরিষেবা চালু করা হবে।
তিনি বলেন, আগে ত্রিপুরার প্রতিটি জেলা ও মহকুমায় টিআরটিসি-র দৈনিক বাস পরিষেবা ও পণ্য পরিবহণের জন্য ট্রাক পরিষেবা ছিল। কিন্তু ১৯৯৩ সালে রাজ্যে বামফ্রন্ট ক্ষমতায় আসার পর থেকে পর্যায়ক্রমে টিআরটিসি-র বাস পরিষেবা বন্ধ হতে থাকে। রাজ্যে বিজেপি-আইপিএফটি সরকার আসার পর আবার টিআরটিসি বাস পরিষেবা চালু করতে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top