News Flash

  • Home
  • Uncategorized
  • আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ অ্যান্ডারসনের, ১৫ শতাংশ জরিমানা
Image

আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ অ্যান্ডারসনের, ১৫ শতাংশ জরিমানা

ওভাল, ৯ সেপ্টেম্বর (হি.স.) : আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হল ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনকে। একই সঙ্গে নজির গড়ার প্রাক্কালে কিছুটা ধাক্কা খেলেন তিনি। মাইলস্টোন স্পর্শ করতে দরকার আর মাত্র দুটি উইকেট। তাহলেই টেস্ট ক্রিকেটে জোরে বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় গ্লেন ম্যাকগ্রাথের সঙ্গে একাসনে বসবেন তিনি। রবিবারই সেই রেকর্ড স্পর্শ করতে পারেন তিনি। এমনকি অজি কিংবদন্তীকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারীও হয়ে যেতে পারেন ওভাল টেস্টের তৃতীয় দিন। কিন্তু নজির গড়ার প্রাক্কালে কিছুটা ধাক্কা খেলেন অ্যান্ডারসন। আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করায় ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়া হল জিমির।
ঘটনার সূত্রপাত ওভাল টেস্টের দ্বিতীয় দিন। ভারতের ব্যাটিংয়ের ২৯ তম ওভারে অ্যান্ডারসনের ডেলিভারিতে কোহলির বিরুদ্ধে এলবিডব্লু’র জোরালো আবেদন ওঠে। আম্পায়ার কুমার ধর্মসেনা সেই আবেদন নাকচ করে দেওয়ায় রিভিউ চায় থ্রি লায়ন্সরা। সেখানেও কোহলির বিরুদ্ধে আবেদন নাকচ হওয়ায় হতাশায় অসন্তোষ প্রকাশ করেন ইংরেজ স্পিডস্টার। এমনকি কোহলিকে উদ্দেশ্য করে কিছু অভিব্যক্তিও প্রকাশ করতে দেখা যায় তাঁকে। রাগে এবং হতাশায় আম্পায়ার কুমার ধর্মসেনার কাছ থেকে টুপি ও জাম্পার ছিনিয়ে নেন জিমি।
মাঠে অ্যান্ডারসনের এই ঘটনা মোটেই ভাল চোখে নেয়নি ম্যাচ অফিসিয়ালরা। দুই অন ফিল্ড আম্পায়ার কুমার ধর্মসেনা ও জোয়েল উইলসন, থার্ড আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড এবং চতুর্থ আম্পায়ার টিম রবিনসনের রিপোর্টের ভিত্তিতে আইসিসি’র আচরণবিধির ২.১.৫ ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন অ্যান্ডারসন। ম্যাচ ফি’র ১৫ শতাংশের পাশাপাশি কেটে নেওয়ার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও পেয়েছেন তিনি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট জানান, ‘অ্যান্ডারসন তাঁর দোষ স্বীকার করে নেওয়ায় এবিষয়ে আর কোন শুনানির প্রয়োজন নেই।’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top