News Flash

  • Home
  • Uncategorized
  • সুদানের মাঝ নদীতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ছ’জন
Image

সুদানের মাঝ নদীতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান, মৃত ছ’জন

জুবা, ৯ সেপ্টেম্বর (হি.স.) : মাঝ আকাশে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান। সুদানের মাঝ নদীতে ভেঙে পড়ে বিমানটি। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ছ’জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে বলে মনে করা হচ্ছে। দক্ষিণ সুদানের একটি নদীর উপর ভেঙে পড়ে বিমানটি।
জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় জুবা ইন্টারন্যাশানাল বিমানবন্দর থেকে চার্টাড বিমানটি আকাশে ওড়ে। বিমানে ২০জন যাত্রী ছিল। হঠাত করেই বিমানটির সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরেই বিমানটির খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান, দেখা যায় স্থানীয় একটি নদীতে ভেঙে পড়েছে বিমানটি। এরপরেই সেখানে ছুটে যায় উদ্ধারকারী দল। উদ্ধারকারীদের তরফে জানানো হয়েছে, বিমানে থাকা সবারই মৃত্যু হয়েছে। নদীতে যেহেতু বিমানটি ভেঙে পড়েছে সেহেতু মৃতদেহগুলি উদ্ধারে সমস্যা হচ্ছে বলেই দাবি উদ্ধারকারী দলের। তবে এখনও পর্যন্ত ছ’জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অন্যদিকে, কি কারণে বিমানটি ভাঙল তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top