News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বনধ প্রসঙ্গে কংগ্রেসসহ বিরোধী দলগুলির নিন্দায় মুখর প্রকাশ জাভরেকর
Image

ভারত বনধ প্রসঙ্গে কংগ্রেসসহ বিরোধী দলগুলির নিন্দায় মুখর প্রকাশ জাভরেকর

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে সরব হয়ে সোমবার ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস, এনসিপি, সপা, বামদলগুলি সহ আরও কয়েকটি দল। বিরোধী দলগুলির এহেন আচরণে নিন্দা করেছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভরেকর।
রবিবার তিনি জানিয়েছেন, বিরোধীদের কোনও নীতি, কৌশল, এজেন্ডা নেই। তারা শুধু চাই ‘মোদী রোকো অভিযান’ করতে। দেশের লোক এদের ভাল রকমই জানে। ২০১৯ সালে আরও বেশি ব্যবধানে আমরা জয়লাভ করব। পাশাপাশি জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে তিনি জানিয়েছেন, সরকার গোটা বিষয়টির উপর নজর রাখছে। এই নিয়ে শীঘ্রই নীতিগ্রহণ করা হবে। কংগ্রেসের নিন্দায় সরব হয়ে তিনি বলেন, আপনারা সব সময় জিজ্ঞাসা করেন চার বছরে দেশের কি হল। কিন্তু কংগ্রেস বিগত চার প্রজন্ম ধরে কি করেছে তার খতিয়ান বিবেচনা করা দরকার। ইউপিএ সরকারের আমলে মুদ্রাস্ফীতি প্রতি বছর ১০ শতাংশ হারে বৃদ্ধি পেতো। মানুষ সেই সময় চরম ভোগান্তির মুখে পড়েছিল। তারা সব দেখেছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top