News Flash

  • Home
  • Uncategorized
  • ফের বাড়ল পেট্রোল ও ডিজেলে দাম, চরম নাজেহাল সাধারণ মানুষ
Image

ফের বাড়ল পেট্রোল ও ডিজেলে দাম, চরম নাজেহাল সাধারণ মানুষ

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (হি.স.) : সাধারণ মানুষের চিন্তার ভাঁজ বাড়িয়ে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। রবিবার রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম লিটার প্রতি ১২ পয়সা বেড়ে হয়েছে ৮০টাকা ৫০পয়সা অন্য দিকে ডিজেলের দাম লিটার প্রতি ১০ পয়সা বৃদ্ধি পেয়ে হয়েছে ৭২টাকা ৬১পয়সা।
বিরোধী দলগুলির পেট্রোল, ডিজেলের দামবৃদ্ধি নিয়ে সরব হলেও কাজের কাজ যে কিছু হচ্ছে না তা এদিনের দাম বৃদ্ধি থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। লিটার প্রতি পেট্রোল ও ডিজেলের দামবৃদ্ধি হওয়ার ফলে পকেটে টান পড়েছে সাধারণ মানুষের। তার ফলে বহু মানুষ দিশেহারা হয়ে পড়ছেন। বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও। মুম্বইয়ে এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ১২ পয়সা বেড়ে হয়েছে ৮৭টাকা ৮৯পয়সা। লিটার প্রতি ডিজেলের দাম ১১ পয়সা বেড়ে হয়েছে ৭৭টাকা ০৯ পয়সা।
জ্বালানি তেলের দাম ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে শনিবার রাতে মুম্বইজুড়ে হোডিং টানায় শিবসেনা। ২০১৫ থেকে ২০১৮ সালের মধ্যে জ্বালানি তেলের দাম পরপর তুলে ধরা হয় এই হোডিং-এর মাধ্যমে। অন্যদিকে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধি পাওয়ার ফলেই ভারতীয় বাজারেও তার প্রভাব পড়েছে। আগের সরকার তেলের দাম নিয়ন্ত্রণ করত। এখন তা আর করা হয় না। তাই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পাশাপাশি ডলারের তুলনায় টাকার দাম কমে যাওয়াকেও অনেকে অন্যতম কারণ হিসেবে মনে করছে।
অন্যদিকে ১০ সেপ্টেম্বর সোমবার পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস, সপা, ডিএমকে, এনসিপি, এমডিএমকে এবং বামদলগুলি।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top