News Flash

  • Home
  • Uncategorized
  • ভারত বন্ধ সফল করতে আহ্বান জানাল বামফ্রন্ট
Image

ভারত বন্ধ সফল করতে আহ্বান জানাল বামফ্রন্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ ভারত বন্ধ সফল করতে আহ্বান  জানাল বামফ্রন্ট রাজ্য কমিটি৷ দলের পক্ষ থেকে শনিবার এক বিবৃতিতে বলা হয়েছে,  নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিচালিত কেন্দ্রের বিজেপি সরকারের বেপরোয়াভাবে অনুসৃত নয়া উদারবাদী অর্থনীতি সাধারণ মানুষের দুর্বিসহ অর্থনৈতিক সঙ্কট সৃষ্টি করেছ৷ পেট্রোল, ডিজেল ইত্যদি জ্বালানীর দাম প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এবং সাংঘাতিকভফাবে কমছে ডলারের তুলনায় টাকার মূল্য৷ এরফলে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যের দাম লাগামহীভাবে  বাড়ছে৷ শ্রমজীবী মেহনতি মানুষ, বাধা বেতনের শ্রমিক-কর্মচারী ও অন্যান্য অংশের মানুষ জ্বালানী, নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রমাগত দাম বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির ফলে সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন৷ নেই কোন কর্মংস্থানের কোন সুযোগ৷

বিপন্ন দেশের কৃষক সমাজ৷ মোদি সরকার কৃষকদের ফসলের উৎপাদন খরচের দেড়গুণ দাম দেবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা কার্যকরি করে না৷ মুকুব করেনি বকেয়া কৃষি ঋণ৷ অথচ মোদি সরকার কর্পোরেটদের চার লক্ষ কোটি টাকার বেশি ঋণ মুকুব করে দিয়েছে৷

মোদিক সরকার কীভাবে দেশে ধান্দার ধনতন্ত্র চালাচ্ছে তার জ্বলন্ত প্রমাণ হাজার হাজার কোটি টাকা সরকার তহবিল লুন্ঠন করে আম্বানীদের অতি মুনাফার অঙ্ক বাড়াতে সম্পূর্ণ অবৈধভাবে ফ্রান্সের সাথে রাফালে যুদ্ধ বিমান কেনার চুক্তি, মুদ্রা সংকোচনের নামে কালো টাকা বৈঠক করে দেয়া ইত্যাদি৷

মূল্যবৃদ্ধি, বেকারত্ব, কৃষকদের দুরবস্থা ইত্যদি সমসা থেকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে এবং সমস্ত ক্ষেত্রে ব্যর্থতা আড়াল করতে মোদি সরকার প্রতিবাদীদের বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, হিংসাত্মক আক্রমণ, নির্বিচার গ্রেপ্তার করছে৷

এই পরিথিতির প্রেক্ষাপটে সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এম এল), আর এস পি, এ ইউ সি আই (সি) আগামী ১০ সেপ্ঢেম্বর সমগ্র দেশে হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে৷ সারা ভারত ফরোয়ার্ড ব্লক এই হরতালে সমর্থন জানিয়েছে৷

ত্রিপুরা বামফ্রন্ট কমিটি সর্বভারতীয় প্রতিবাদ কর্মসূচিতে সামিল হতে রাজ্যের সমস্ত অংশের জনগণকে ১০ সেপ্ঢেম্বর সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সর্বাত্মক ও শান্তিপূর্ণভাবে হরতাল পালন করতে আহ্বান জানাচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top