News Flash

  • Home
  • Uncategorized
  • ৯টি সেন্টারে টেট অনুষ্ঠিত, অনুপস্থিত ৮১০ পরীক্ষার্থী
Image

৯টি সেন্টারে টেট অনুষ্ঠিত, অনুপস্থিত ৮১০ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষক নিয়োগে শনিবার রাজ্যে টেট (টিচার্স এলিজিবিলিটি টেস্ট) অনুষ্ঠিত হয়েছে৷ সারা রাজ্যে ৯টি সেন্টারে টেট-এ অংশ নিয়েছেন চাকুরী প্রত্যাশীরা৷

প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত টেট-১’তে আবেদন করেছিলেন ২১৭৪ জন৷ তাঁদের মধ্যে এদিন ১৯৮৯ জন পরীক্ষায় অংশ নিয়েছেন৷ ৩৮৫ জন পরীক্ষা দিতে আসেননি৷ এদিকে, ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত টেট-২’তে ২৭৬২ জন আবেদন করেছিলেন৷ তাঁদের মধ্যে ২৩৩৭ জন এদিন পরীক্ষায় অংশ নিয়েছেন৷ ৪২৫ জন পরীক্ষা দিতে আসেননি৷ তাতে, ধারণা করা হচ্ছে, যারা আবেদন করেও পরীক্ষা দিতে আসেননি, হয়তো বা তাদের সার্টিফিকেটে গলদ থাকতে পারে৷ তাই তারা ভয়ে আসেননি৷ শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আগামী ডিসেম্বরে পুণরায় টেট’র আয়োজন করা হবে৷ এদিনের পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাঁদের চাকুরী নিশ্চিত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top