News Flash

  • Home
  • Uncategorized
  • অসুস্থ নীতীশের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যের আনার দাবি তেজস্বীর
Image

অসুস্থ নীতীশের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যের আনার দাবি তেজস্বীর

পাটনা, ৮ সেপ্টেম্বর (হি.স.) : বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যের আনার দাবি জানালেন আরজেডি নেতা তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শনিবার সামাজিক মাধ্যম টুইটারে এই দাবি করেন লালুপুত্র |
সামাজিক মাধ্যম টুইটারে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের সুরে কটাক্ষ করলেন আরজেডি নেতা তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। শনিবার টুইটারে তেজস্বী লেখেন, গত সাত দিন ধরে অসুস্থ বিহারের মুখ্যমন্ত্রী। সমস্ত কর্মসূচি বাতিল করা হয়েছে। মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খবর জানানোর দাবি জানাচ্ছি। পাশাপাশি মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে নিয়ে আসার দাবি তোলেন তেজস্বী।
জানা গেছে, গত এক সপ্তাহ ধরে অসুস্থ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। যার জেরে সরকারের বেশ কয়েকটি কর্মসূচিও বাতিল করা হয়েছে। জনতা দল ইউনাইটেড সুপ্রিমোর এখন কেমন রয়েছেন, সে খবর জানা নেই কারওর। এমনকি এ বিষয়ে তথ্য নেই বিরোধী দল জেডিউ-র অন্দরেও। সে কারণেই কটাক্ষ সুরে নীতীশ কুমারের মেডিকেল রিপোর্ট প্রকাশ্যের আনার দাবি জানালেন আরজেডি নেতা তথা প্রাক্তন ডেপুটি মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। আসলে এমন দাবি তুলে নীতীশের উপর তেজস্বী রাজনৈতিক চাপ সৃষ্টি করতে চাইছেন বলে মনে করছে আরজেডির শিবির।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top