News Flash

  • Home
  • Uncategorized
  • জয়পুরের স্বামীর বিরুদ্ধে গণধর্ষণ ও জোড় করে ধর্মান্তকরণে বাধ্য করার অভিযোগ স্ত্রীর
Image

জয়পুরের স্বামীর বিরুদ্ধে গণধর্ষণ ও জোড় করে ধর্মান্তকরণে বাধ্য করার অভিযোগ স্ত্রীর

জয়পুর, ৮ সেপ্টেম্বর (হি.স.) : রাজস্থানের জয়পুরের স্বামীর বিরুদ্ধে গণধর্ষণ ও জোড় করে ধর্মান্তকরণে বাধ্য করার অভিযোগ আনলেন স্ত্রী। জয়পুরের মালভ্য নগর থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। স্বামী ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। প্রতারণা, গণধর্ষণ, অস্বাভাবিক যৌনতা সহ একাধিক ধারায় মামলা হয়েছে। মহিলাকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে। শনিবার অভিযোগকারিণী মহিলার মেডিক্যাল টেস্টের পর তাঁর বয়ান রেকর্ড করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাজস্থান পুলিশ সূত্রে খবর, জয়পুরের বাসিন্দা বছর ২৪-এর ওই মহিলার সঙ্গে ২০১৬ সালে ফেসবুকের মাধ্যমে ইশান্ত নামের এক যুবকের পরিচয় হয়। এরপর এগোয় সম্পর্ক। পরে তিনি জানতে পারেন যে, ওই যুবকের নাম আসলে ইশান্ত নয়। ওই যুবক আদতে মুসলিম। মহিলা সরে আসতে চাইলে ওই যুবক তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়ার হুমকি দেয়।চাপের মুখে ওই যুবকের সঙ্গে বিয়ে করতে বাধ্য হন ওই মহিলা। ২০১৭-র ২৩ জানুয়ারি তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা হয়। এমনকী তাঁকে অন্য পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করা হয় বলেও অভিযোগে জানিয়েছেন তিনি। বিয়ে থেকে সরে যেতে চাইলে, তাঁর মা ও ভাইকে খুনের হুমকিও দিত ওই যুবক। মহিলাকে আরও হুমকি দেওয়া হয় যে, তাঁর বোনকেও ইসলামে ধর্মান্তরিত করিয়ে তাঁর স্বামীর ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হবে। বোনের ব্যাপারে হুমকি দেওয়ার পরই, পুলিশকে অভিযোগ জানাতে বাধ্য হন ওই মহিলা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top