News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্কে ঢুকে এলোপাথাড়ি গুলি দুস্কৃতির, মৃত এক ভারতীয়সহ তিন
Image

ব্যাঙ্কে ঢুকে এলোপাথাড়ি গুলি দুস্কৃতির, মৃত এক ভারতীয়সহ তিন

নিউইয়র্ক, ৭ সেপ্টেম্বর (হি.স.) : বৃহস্পতিবার আমেরিকার সিনসিনাটি শহরের একটি ব্যাঙ্কে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক দুষ্কৃতি। এই ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। তার মধ্যে রয়েছেন ২৫ বছর বয়সী এক ভারতীয়। অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার বাসিন্দা ২৫ বছরের পৃথ্বিরাজ কানদেপির মৃত্যু হয় যখন ওহিয়োর উত্তর বেন্ড শহরের বাসিন্দা ২৯ বছর বয়সী ওমর এনরিক সান্টা পেরেজ সিনসিনাটি শহরের ফাউন্টেন স্ক্যোয়ারের ফিফথ থার্ড ব্যাঙ্কে ঢুকে গুলি চালানো শুরু করে। পরে অবশ্য পুলিশের গুলিতে মৃত্যু হয় ওই দুষ্কৃতির।
নিউইয়র্কে কর্মরত ভারতের কনসাল জেনারেল সন্দীপ চক্রবর্তী এক সাক্ষাত্কারে জানিয়েছেন, ভারতীয় দূতাবাস কানদেপির পরিবার, ভারতীয় কমিউনিটি এবং সিনসিনাটি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। উত্তর আমেরিকার তেলেগু অ্যাসোসিয়েশনের এক আধিকারিক জানিয়েছেন পৃথ্বিরাজ কানদেপি ওই ব্যাঙ্কে কনসালট্যান্ট হিসেবে কাজ করছিলেন। পৃথ্বিরাজের মরদেহ ভারতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি জানিয়েছেন। এই ঘটনায় আরও যে দু’জনের মৃত্যু হয়েছে তাঁরা হলেন লুই ফেলিপ কলডেরন (৪৮) এবং রিচার্ড নিউকামার (৬৪)।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top