News Flash

  • Home
  • Uncategorized
  • বেআইনি ভাবে জারি অটোর পারমিট বৈধ করার চেষ্টা চলছে
Image

বেআইনি ভাবে জারি অটোর পারমিট বৈধ করার চেষ্টা চলছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ জমানা বদলালেও জালিয়াতি বন্ধ হয়নি৷ বাম জমানায় অনুমোদন ছাড়াই প্রায় ১৮০টি অটোর পারমিট ইস্যু করেছিল পরিবহন দপ্তর৷ এখন তা বৈধ করার জোর চেষ্টা চলছে৷ সূত্রের খবর, আগামী ১০ সেপ্ঢেম্বর পরিবহন দপ্তরের স্টেট ট্রান্সপোর্ট অথরিটির বৈঠকে ওই অটোর গুলির পারমিটের অনুমোদন দেওয়া হবে বলে সমস্ত প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে৷ সূত্রের দাবি, পূর্বতন সরকারের আমলে প্রতিটি পারমিটের জন্য দুই থেকে  আড়াই লক্ষ টাকা  নেওয়া হয়েছিল৷ ফলে, এখন ওই অটো গুলির পারমিট বৈধ করার আপ্রাণ চেষ্টা চলছে৷

সূত্র অনুসারে জানা গেছে, বিধানসভা নির্বাচনের আগে বোর্ডের অনুমোদন ছাড়াই প্রায় ১৮০টি অটোর পারমিট সরাসরি বাজাজ কম্পানিকে দেওয়া হয়েছিল৷ সেই মোতাবেক অটো রাস্তায় চলাচলের জন্য পেয়ে যান অটোর চালকরা৷ কিন্তু এখন পারমিটের অনুমোদন ছাড়া অটো গুলির স্থায়ী রেজিস্ট্রেশন দেওয়া সম্ভব হচ্ছে না৷ ফলে, ওই অটোগুলির পারমিটের বৈধ অনুমোদন আদায়ের চেষ্টা চলছে৷ এরই মাঝে বোর্ডের চেয়ারম্যানকেও ম্যানেজ করে ফেলেছেন জালিয়াতির সাথে যুক্ত পরিবহন দপ্তরের আধিকারিকরা৷ সূত্রের দাবি, এখন পরিবহন দপ্তরের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা অনেকেই এই জালিয়াতির সাথে নিজেদের জড়াতে চাইছেন না৷ তবুও, আগামী ১০ সেপ্ঢেম্বর ওই অটো গুলির পারমিটের বৈধ অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়ে গেছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top