News Flash

  • Home
  • Uncategorized
  • মিনি সেক্রেটারিয়েট খোলার কোনও সিদ্ধান্ত হয়নি, ৪ জন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্য সচিব পদে নিয়োগ করা হয়েছে ঃ মুখ্যমন্ত্রীর প্রধান সচিব
Image

মিনি সেক্রেটারিয়েট খোলার কোনও সিদ্ধান্ত হয়নি, ৪ জন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্য সচিব পদে নিয়োগ করা হয়েছে ঃ মুখ্যমন্ত্রীর প্রধান সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ মহাকরণের আরোও কিছু শাখা অফিস কিংবা মিনি সেক্রেটারিয়েট খোলার কোনও সিদ্ধান্ত নেয়নি রাজ্য

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক৷

সরকার৷ তবে, রাজ্য প্রশাসনের চারজন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক৷

রাজ্যের তিনটি স্থানে মহাকরণের শাখা অফিস কিংবা মিনি সেক্রেটারিয়েট খোলা হবে এমন সংবাদ প্রকাশিত হয়েছে৷ মিনি সেক্রেটারিয়েটের জন্য চারজন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে বাঁছাই করা হয়েছে৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব কুমার অলক বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, ২০১৭ সালের ১ জানুয়ারি তৎকালিন সরকারের সময়ে চারজন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়৷ কিন্তু, তৎকালিন সরকার তাঁদের অতিরিক্ত মুখ্যসচিবের পদ না দিয়ে তাঁদের পদটিকে প্রধান সচিব হিসেবেই রেখে দেন৷ কুমার অলকের কথায়, বর্তমান রাজ্য সরকার ওই চারজন প্রধান সচিবকে অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে নিয়োগ করেছে৷ তাঁদের হাতে যে সমস্ত দফতর রয়েছে তাঁরা সেই সব দপ্তরের দায়িত্বেই থাকবেন বলে তিনি জানিয়েছেন৷ পাশাপাশি বলেন, রাজ্যের তিনটি স্থানে মহাকরণের শাখা অফিস খোলার বিষয়ে রাজ্য সরকার কোনও সিদ্ধান্ত নেয়নি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top