News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন ঃ রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ বামফ্রন্ট, নির্বাচন ঘিরে উৎসবের মেজাজ হারিয়ে গেছে, রাজ্যে এখন বিভিষিকাময় পরিস্থিতি ঃ বিজন ধর
Image

ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচন ঃ রাজ্য নির্বাচন কমিশনারের দ্বারস্থ বামফ্রন্ট, নির্বাচন ঘিরে উৎসবের মেজাজ হারিয়ে গেছে, রাজ্যে এখন বিভিষিকাময় পরিস্থিতি ঃ বিজন ধর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ সেপ্ঢেম্বর৷৷ নির্বাচন ঘিরে রাজ্যে উৎসবের মেজাজ হারিয়ে গেছে৷ কারণ, রাজ্যে এখন নির্বাচনকে ঘিরে

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ ছবি- নিজস্ব

বিভিষিকাময় পরিস্থিতি কায়েম হয়েছে৷ বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে শাসকদল এবং রাজ্য সরকারের বিরুদ্ধে এই ভাবেই তোপ দাগেন বামফ্রন্টের আহ্বায়ক তথা সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর৷ সাথে জানান, ত্রিস্তর পঞ্চায়েত উপনির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা সহ আট দফা দাবিতে রাজ্য নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে বামফ্রন্ট৷ তাঁর কথায়, রাজ্যে নির্বাচনের সুস্থ পরিবেশ নেই৷ তাই, সুষ্ঠ, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিস্থিতি কায়েমের দাবিতে এদিন রাজ্য নির্বাচন কমিশনারকে স্মারকলিপি দিয়েছে বামফ্রন্ট৷

এদিন আবারও বিজন ধর উপনির্বাচনকে প্রহসনে পরিণত করা হচ্ছে বলে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন৷ তাঁর অভিযোগ, প্রার্থীদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছে৷ ফলে, রাজ্যে কোনও প্রশাসন রয়েছে কিনা তা বোঝা যাচ্ছে না৷ তাঁর দাবি, এরাজ্যে বরাবরই উৎসবের মেজাজে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে৷ কিন্তু, সেই পরিবেশ হারিয়ে গেছে৷ কারণ, রাজ্যে এখন এক বিভিষিকাময় পরিস্থিতি কায়েম হয়েছে৷

তাঁর কথায়, বিজেপি-আইপিএফটি জোট সরকার গঠন হওয়ার পর জোর করে, হুমকি দিয়ে পঞ্চায়েত স্তরে জনপ্রতিনিধিদের পদত্যাগে বাধ্য করা হয়েছিল৷ নয়তো বা এত তাড়াতাড়ি ত্রিস্তর পঞ্চায়েতে উপনির্বাচন হওয়ার কথা ছিল না৷ এদিন তিনি ত্রিস্তর পঞ্চায়েতে উপনির্বাচন ঘোষণা হওয়ার পর গত কয়েকদিনে বিভিন্ন ঘটনাবলির পূনরায় উল্লেখ করেন৷ সর্বদলীয় বৈঠকেও হুমকির মুখে পড়েছেন বিরোধী দলের কর্মীরা, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন৷ তাঁর কথায়, রাজ্য নির্বাচন কমিশনকেই নির্বাচনের সুস্থ পরিবেশ কায়েক করতে হবে৷ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক প্রার্থীদের নিরাপত্তা কমিশনকেই সুনিশ্চিত করতে হবে৷ শুধু তাই নয়, নির্বাচনী প্রচারে বিরোধীদেরও সমান সুযোগ নেওয়ার ব্যবস্থা করতে হবে৷ এদিন তিনি শাসকদল এবং রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, বিধানসভা নির্বাচনে রাজ্যবাসীর বিপুল সমর্থন পেয়েও বিরোধীদের ভয় পাওয়া দুর্বলতার লক্ষন৷ তাঁর দাবি, কয়েক মাসেই বর্তমান সরকার নিয়ে রাজ্যবাসীর মোহভঙ্গ হয়েছে৷ তাই, ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে বিরোধীরা প্রতিদ্বন্দ্বিতা করুক তা চাইছে না শাসকদল৷

তাঁর বক্তব্য, বামফ্রন্ট এই উপনির্বাচনে লড়াই যত কঠিন হোক তবুও প্রতিদ্বন্দ্বিতা থেকে পিছিয়ে আসবে না৷ কারণ, নির্বাচনে অংশ গ্রহণ না করা সহজ রাস্তা, সেই পথে বামফ্রন্ট হাঁটবে না৷ এদিন তিনি নির্বাচনে জয় সম্পর্কে বলেন, মনোনয়ন জমা দেওয়াই এখন সবচেয়ে কঠিন লড়াই৷ এই লড়াই জিততে পারলেই জয় সম্পর্কে বলা সম্ভব৷ পাশাপাশি প্রার্থী বাছাই নিয়েও তিনি আশঙ্কা প্রকাশ করেন৷ তাঁর কথায়, সকালে প্রার্থী বাছাই হচ্ছে, কিন্তু বিকালে তা পরিবর্তন হয়ে যাচ্ছে৷ কারণ, সকলেরই জীবনের ঝুঁকি রয়েছে৷

এদিকে বিজেপি উপনির্বাচনকে ঘিরে সিপিএমের উত্থাপিত সন্ত্রাসের সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে৷ বিজেপি নেতা তথা শিক্ষামন্ত্রী রতন লাল নাথের কথায়, নির্বাচনী লড়াই থেকে পালাতে সন্মানজনক রাস্তা খঁুজছে সিপিএম৷ তাঁর কটাক্ষ, নির্বাচনে প্রার্থীই খঁুজে পাচ্ছে না বামফ্রন্ট৷ তাই, সন্ত্রাস নিয়ে তাঁরা নাটক শুরু করেছে৷ তাঁর দাবি, বিজেপি চাইছে সমস্ত রাজনৈতিক দল ত্রিস্তর পঞ্চায়েতের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করুক৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top