News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান : সেনাপ্রধান বিপিন রাওয়াত
Image

জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান : সেনাপ্রধান বিপিন রাওয়াত

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.): জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। যদি সেটা তারা করে দেখায় তবে আমরাও নীরজ চোপড়ার মতো আচারণ করব বলে স্পষ্ট জানিয়েছেন ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত।
পাকিস্তানের সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়ে সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেন, প্রথমে ওদের তরফ থেকে উদ্যোগ গ্রহণ করতে হবে। জঙ্গিদের মদত দেওয়া বন্ধ করতে হবে। যদি তা তারা করে দেখায় তবে আমরাও নীরজ চোপড়া মতো আচরণ করব। পাশাপাশি কাশ্মীরের বর্তমান পরিস্থিতির সম্পর্কে বলতে গিয়ে সেনাপ্রধান বলেন ২০১৭ সালের তুলনায় ২০১৮তে অবস্থার অনেক বেশি উন্নতি হয়েছে। উল্লেখ্য, ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত ১৮তম এশিয়ান গেমসে জ্যাভলীনে সোনা জেতেন ভারতের নীরজ চোপড়া। পদকগ্রহণ অনুষ্ঠানে পোডিয়ামে ওঠার আগে ব্রোঞ্জ জয়ী পাকিস্তানী খেলোয়াড় আরশদ নদিমের সঙ্গে করমর্দন করেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই প্রসঙ্গ ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন সেনাপ্রধান।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top