News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে তফসিলি জাতি ও উপজাতি সংশোধিত আইনের প্রতিবাদে বনধ
Image

দেশজুড়ে তফসিলি জাতি ও উপজাতি সংশোধিত আইনের প্রতিবাদে বনধ

নয়াদিল্লি, ৬ সেপ্টেম্বর (হি.স.) : সংশোধিত তফসিলি জাতি ও উপজাতি নির্যাতন রোধ আইনের প্রতিবাদে বৃহস্পতিবার ভারত বনধের ডাক দিয়েছে একাধিক সংগঠন। এর জেরে দেশের বিভিন্ন জায়গায় জনজীবন ব্যহত হয়েছে বলে জানা গিয়েছে। বনধের সব থেকে বেশি প্রভাব পড়তে দেখা গিয়েছে বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে।
সমাজের উচ্চবর্গে সঙ্গে সম্পর্কিত প্রায় ৩৫টি সংগঠন এই বনধের ডাক দিয়েছে। বিহারের আরহায় বনধ সমর্থককারীরা ট্রেন থামিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তার জেরে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়তে হয় নিত্য যাত্রীদের। রাজ্যের একাধিক জায়গায় দোকানপাট এবং ব্যবসায়িক কেন্দ্র এদিন বন্ধ ছিল। উত্তরপ্রদেশের বারাণসীতে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। মধ্যপ্রদেশের একাধিক জায়গায় আগাম সতর্কতা হিসেবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জারি করা হয়েছে ১৪৪ ধারা। ৩৪ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। ভোপাল শহরের কোনও রকমের অপ্রীতিকর ঘটনা রুখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, বাহিনীকে বিভিন্ন জেলা বিভক্ত করে মোতায়েন করা হয়েছে।
বিহারের দ্বারভাঙ্গা এবং মুঙ্গেরের মাসুদানে বিক্ষোভকারীরা রেল অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। পাটনার রাজেন্দ্রনগর টার্মিলান রেলস্টেশনে বিক্ষোভকারীদের জটলা দেখতে পাওয়া গিয়েছে। মধ্যপ্রদেশের গোয়ালিয়রে টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। এমনকি বিহারেও সেই একই চিত্র দেখতে পাওয়া গিয়েছে। রাজস্থানের আলওয়ার ও আজমেরে বনধের প্রভাব পড়েছে। মহারাষ্ট্রের থানেতেও একই চিত্র দেখা গিয়েছে। মধ্যপ্রদেশে গোয়ালিয়রে ড্রোন উড়িয়ে চলছে নজরদারি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top