News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক কর্মচারীদের জন্য বদলি নীতি হবেই, কেউ রাজনীতির শিকার হবে না ঃ মুখ্যমন্ত্রী
Image

শিক্ষক কর্মচারীদের জন্য বদলি নীতি হবেই, কেউ রাজনীতির শিকার হবে না ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ শিক্ষক কর্মচারীদের জন্য বদলি নীতি হবেই৷ তাতে কেউ রাজনীতির শিকার হবে না৷ রাজ্যের সরকারী শিক্ষক কর্মচারীদের এইভাবেই অভয় দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ তাঁর কথায়, রাজনৈতিক কারণে বদলি পছন্দ করি না৷ তাই চাইছি এই ব্যবস্থার পরিবর্তন হোক৷

বুধবার ৫৭ তম রাজ্য ভিত্তিক শিক্ষক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আমাদের রাজ্যের আয়তন খুব ছোট৷ সুতরাং রাজ্যে দূরবর্তী স্থান বলে কোন স্থানকে মনে করা ঠিক হবে না৷ তাই শিক্ষকদের নিজের কর্মস্থলকে মনে প্রাণে ভালবাসতে হবে৷ তবেই শিক্ষা প্রদানে শিক্ষকরা উৎসাহিত হবেন৷ শিক্ষক শিক্ষিকারা যে যেখানে রয়েছেন সেখানে সঠিকভাবে শিক্ষা প্রদানের আবেদন রাখেন মুখ্যমন্ত্রী৷ এদিন তিনি জানান, রাজ্যে নতুন বদলি নীতি হবেই৷ কিন্তু, এই নীতিকে কেউ ভয় পাবেন না৷ তাঁর কথায়, বর্তমান বদলি নীতির ঘোর বিরোধী আমি৷ কারণ, রাজনৈতিক কারণে বদলি হোক তা পছন্দ করি না৷ তাই বর্তমান ব্যবস্থার পরিবর্তন করতে চাইছি৷

এদিকে, রাজ্যের শিক্ষার উন্নয়ন ও সম্প্রসারণে ত্রিপুরার মহারাজাদের স্মরণীয় অবদানের কথা তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বহুকাল আগে থেকে ত্রিপুরা রাজা মহারাজারা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছিলেন৷ বর্তমানে রাজ্য সরকারও শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ করেছে৷ ইতিমধ্যেই সৈনিক সুকল, নবোদয় বিদ্যালয়, ট্রিপল আইটি, নতুন চারটি বি এড কলেজ স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় স্থান পাওয়া কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহদানের লক্ষ্যে এ বছর থেকে চীফ মিনিস্টার স্টেট অ্যানুয়েল অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে৷ এছাড়া নবম শ্রেণীতে পাঠরত সকল ছাত্রীদের বাইসাইকেল প্রদান করার সিদ্ধান্তও নিয়েছে রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের জন্য ২০১৯ সাল থেকে রাজ্যে এনসিইআরটির সিলেবাস চালু করা হবে৷ এই সিলেবাস চালু হওয়ার ফলে রাজ্যের ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় সাফল্য অর্জন করতে পারবেন বলে মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷ তিনি শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, তারা যাতে ছাত্রছাত্রীদের প্রতি এবং সমস্ত বিদ্যালয়ের প্রতি সমানভাবে আন্তরিক হন৷ তাহলেই কোনও বিদ্যালয়কেই শিক্ষক শিক্ষিকাদের কাছে দূরে বলে মনে হবে না৷ মুখ্যমন্ত্রী সমাজ ও সমস্ত শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠ যোগসূত্র স্থাপন করার জন্য শিক্ষক শিক্ষিকাদের বিশেষভাবে অনুরোধ করেন৷

অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে রাজস্ব দপ্তরের মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা বলেন, সারাদেশে এমনকি বিদেশেও ডঃ সর্বপল্লি রাধাকৃষ্ণানের নাম আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়৷ তাঁর জন্মদিনকে কেন্দ্র করে বিগত দিনে আমাদের রাজ্যে শিক্ষক দিবস পালন করা হলেও এবারের শিক্ষক দিবস উদযাপন নতুন বাতাবরণ তৈরি করেছে৷ বর্তমানে রাজ্যে শিক্ষার অগ্রগতি অত্যন্ত উল্লেখযোগ্য৷ সাক্ষরতার নিরিখে আমাদের রাজ্য দেশের মধ্যে ভালো অবস্থানে রয়েছে, এজন্য আমরা সকলেই গর্ববোধ করি৷ তিনি বলেন, বীরচন্দ্র মানিক্যের শাসনকালেই শিক্ষাক্ষেত্রে মেধার সম্মাননা জানানো হয়েছিল৷ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ তিনি বলেন, রাজ্যের ছেলেমেয়েদের মধ্যে যে মেধাশক্তি রয়েছে তাকে বের করার দায়িত্ব শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে৷

অনুষ্ঠানে দুজন শিক্ষাবিদ ও গবেষককে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান-২০১৮ প্রদান করা হয়৷ বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসক ড জি এন চ্যাটার্জীকে মরণোত্তর এই সম্মানে ভূষিত করা হয়৷ তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন অধ্যাপক গোপাল চক্রবর্তী৷ বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড জগদীশ গণচৌধুরীও এবারের পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্মান পেয়েছে৷ নব ত্রিপুরার রূপকার মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদূরের শিক্ষা প্রসারের অবদানকে সম্মান জানাতে এ বছরই চালু করা হয় তাঁর নামাঙ্কিত সম্মাননা৷ এই বছর এই সম্মাননা মরণোত্তর প্রদান করা হয় রাজ্যের বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাব্রতী শ্যামাচরণ ত্রিপুরাকে৷ তাঁর পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তাঁর সহধর্মিনী শ্রীমতি বনলক্ষ্মী ত্রিপুরা ও কন্যা শ্রীমতি অজিতা ত্রিপুরা৷ নারী শিক্ষার ক্ষেত্রে মহারাণী তুলসীবতির অসামান্য অবদানকে স্বীকৃতি জানিয়ে এবরাই চালু করা হয় মহারাণী তুলসীবতি সম্মান-২০১৮৷ বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী মহারাজ কুমারী কমলপ্রভা দেবীকে এই সম্মাননায় ভূষিক করা হয়৷ মহারাজকুমারীর পক্ষে এই সম্মান গ্রহণ করে তাঁর সুযোগ্য পুত্র রাজ্যের উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top