News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির সাথে আলোচনা হয়নি, উপজাতি আসনে প্রার্থী দিচ্ছে আইপিএফটি
Image

পঞ্চায়েত ভোট নিয়ে বিজেপির সাথে আলোচনা হয়নি, উপজাতি আসনে প্রার্থী দিচ্ছে আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ বিজেপি আইপিএফটি জোটে ঠান্ডা লড়াইয়ের আভাস পাওয়া গেছে৷ পঞ্চায়েত উপনির্বাচনে আসন রফা নিয়ে এখনও জোট শরীরকদের মধ্যে কোনও আলোচনা হয়নি৷ বিজেপি সূত্রের দাবি, আইপিএফটি নিজে থেকে আসন চাইছে না৷ সেক্ষেত্রে আগ বাড়িয়ে বিজেপি আসন রফা নিয়ে কোনও কথা বলবে না৷ তেমনি আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মার কথায়, পঞ্চায়েতে উপ নির্বাচনে আসন রফা নিয়ে বিজেপি আলোচনার জন্য ডাকেনি৷ তাই, আমরাও তাদের সাথে এখনও আলোচনায় যায়নি৷ তাঁর দাবি, উপ নির্বাচনে আইপিএফটি প্রতিদ্বন্দ্বিতা করবে বলে মনস্ত করেছে৷ প্রার্থী চয়নের প্রক্রিয়াও শুরু হয়েছে৷

মঙ্গলবার ত্রিস্তর পঞ্চায়েতে উপ নির্বাচনে বিজ্ঞপ্তি জারি হয়েছে৷ বিজ্ঞপ্তি জারি হওয়ার সাথে সাথেই মনোনয়নপত্র জমা দেওয়াও শুরু হয়েছে৷ শাসক জোটে সবচেয়ে বড় দল বিজেপি ইতিমধ্যে ত্রিস্তর পঞ্চায়েতে উপ নির্বাচনে প্রার্থী চয়ন প্রায় পাকাপাকি করে নিয়েছে৷ বিজেপি সূূত্রের দাবি, রাজ্যনৈতিক এবং প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে তাদেরকেই ত্রিস্তর পঞ্চায়েতে উপ নির্বাচনে প্রার্থী করা হবে৷ তবে, জোট শরীক আইপিএফটির সাথে আসন রফা নিয়ে বিজেপি এখনও কোনও আলোচনা হয়নি বলে সূত্রটি জানিয়েছে৷ তাঁর বক্তব্য, আইপিএফটি এখনও ত্রিস্তর পঞ্চায়েতের উপ নির্বাচনে কত আসন দরকার তা এখনও জানায়নি৷ আসন রফা নিয়ে আলোচনাও করেনি৷ ফলে, বিজেপি আগ বাড়িয়ে তাদের আসন রফা নিয়ে আবেদন জানাবে না৷ কিন্তু, আইপিএফটি পঞ্চায়েতের কত আসন চাই সেই দাবি জানালে তা নিশ্চয়ই বিবেচনা করে দেখা হবে৷

আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা জানিয়েছেন, পঞ্চায়েত উপ নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করবে৷ সেই মোতাবেক প্রার্থী চয়ন এবং আসন বাঁছাই প্রক্রিয়াও শুরু হয়েছে৷ তবে, বিজেপির সাথে আসন রফা নিয়ে এখনও কোনও আলোচনা হয়নি৷ তাঁর কথায়, বিজেপি আসন রফা নিয়ে এখনও আমাদের ডাকেনি৷ তাই আমরাও স্বউদ্যোগে বিজেপির সাথে আসন রফা নিয়ে আলোচনায় যাচ্ছিনা৷ কিন্তু, তাঁরা ডাকলে নিশ্চয়ই আলোচনা করতে প্রস্তুত আইপিএফটি৷ এন সি দেববর্মার দাবি, ত্রিস্তর পঞ্চায়েত উপ নির্বাচনে সমস্ত আসনে প্রার্থী দেওয়া সম্ভব হবে না আইপিএফটির৷ কেবলমাত্র উপজাতি ভোটার রয়েছে ওই সমস্ত আসনেই প্রার্থী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দল৷

এদিন তাঁর কথায়, জোটে কিছুটা অসন্তোষের আবহ লক্ষ্য করা গেছে৷ জোট শরিকের মধ্যে ঠান্ডা লড়াই পঞ্চায়েত উপ নির্বাচনের আগে সমাপ্ত হবে কিনা তা এখনই অনুমান করা যাচ্ছে না৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top