News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের শিক্ষক কর্মচারী ও পেনশনার্সরা সপ্তম বেতন কমিশন কোনও ভাবেই পাবেন না ঃ কংগ্রেস
Image

রাজ্যের শিক্ষক কর্মচারী ও পেনশনার্সরা সপ্তম বেতন কমিশন কোনও ভাবেই পাবেন না ঃ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের শিক্ষক কর্মচারী ও পেনশনার্সরা সপ্তম বেতন কমিশন কোনও ভাবেই পাবেন না৷ তাই, রাজ্য সরকার ভার্মা কমিটি গঠন করেছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে এই দাবি করে রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন বিধায়ক গোপাল রায়৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার সপ্তম বেতন কমিশনের কাঠামো তৈরি করে রেখেছে৷ তা দেখে রাজ্যেও সপ্তম বেতন কমিশন লাগু করা যেতো৷ কিন্তু, অর্থের সংস্থান সম্ভব নয় তাই, ভার্মা কমিটি গঠন করে রাজ্য সরকার গোজামিল দিতে চাইছে৷ এদিকে, পেট্রোল – ডিজেলের মূল্য বৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন নিয়ে কেন্দ্রীয় সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন গোপালবাবু৷

গোাপালবাবুর বক্তব্য, বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভা গঠনের পরদিনই সপ্তম বেতন কমিশন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো বিজেপি৷ সেই মোতাবেক ইতিমধ্যেই রাজ্যের শিক্ষক কর্মচারী ও পেনশনার্সরা সপ্তম বেতন কমিশনের সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল৷ কিন্তু, প্রতিনিয়ত রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনের জন্য গঠিত ভার্মা কমিটির মেয়াদ বাড়িয়ে চলেছে৷ তাঁর কটাক্ষ, তালবাহানার জন্যই  রাজ্য সরকার ভার্মা কমিটি গঠন করেছে৷ কারণ, অর্থ দপ্তরের করণীকরাই সপ্তম বেতন কমিশনের জন্য হিসেবে নিকেশ করতে সক্ষম৷ তার জন্য আলাদাভাবে কোনও কমিটি গঠন করার প্রয়োজনীয়তা আছে বলে মনে করেন না গোপাল রায়৷ তাঁর দাবি, বাজেটে ৯০৪ কোটি টাকা কর্মচারীদের অতিরিক্ত বরাদ্দ রেখেছে রাজ্য সরকার৷ অথচ, সপ্তম বেতন কমিশন মোতাবেক সুযোগ সুবিধা দিতে গেলে প্রয়োজন ১২ হাজার কোটি টাকা৷ তাই তাঁর বিশ্বাস, রাজ্য সরকার সপ্তম বেতন কমিশন লাগু করবে না৷ কারণ, সপ্তম বেতন কমিশনের কাঁঠামো কেন্দ্রীয় সরকার তৈরি করে রেখেছে৷ সেই কাঁঠামোর অনুকরণে রাজ্যেও সপ্তম বেতন কমিশন লাগু করা যেতে পারে৷ কিন্তু, অর্থের সংস্থান সম্ভব নয় তাই ভার্মা কমিটি গঠন করে সপ্তম বেতন কমিশন নিয়ে তালবাহানা করছে রাজ্য সরকার৷ তাঁর দাবি, সপ্তম বেতন কমিশন দেওয়া সম্ভব না হলে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং বিজেপি সর্বভারতীয় সভাপতির রাজ্যের সমস্ত শিক্ষক কর্মচারী ও পেনশনার্সদের কাছে ক্ষমা চাওয়া উচিত৷

এদিকে,  পেট্রোল ও ডিজেলের মূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেছেন গোপাল রায়৷ তাঁর বক্তব্য, লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, পেট্রোল – ডিজেলের মূল্য বৃদ্ধিতে যাঁরা লাগাম টানতে পারেন না তাঁদের ক্ষমতায় বসে থাকার কোনও অধিকার নেই৷ অথচ, এখন পেট্রোল-ডিজেলের মূল্য ইউপিএ আমলের তুলনায় অনেক গুণ বৃদ্ধি পেয়েছে৷ আগরতলায় পেট্রোল ৭৭৭৮ টাকায় এবং ডিজেল ৭০১৯ টাকায় বিক্রি হচ্ছে৷ তাঁর কটাক্ষ, খুব শীঘ্রই পেট্রোল লিটারে ১০০ টাকা ছাড়াবে৷ এদিন তিনি বলেন, পেট্রোল – ডিজেলের উপর কেন্দ্র ও রাজ্য সরকার যে হারে শুল্ক আদায় করছে তা মুকুব করে দিলেই দাম অনেকটাই কমবে৷ এদিকে, ডলারের তুলনায় টাকার মূল্যের ক্রমশ পতন হওয়ায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন তিনি৷ তাঁর বক্তব্য, বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, ডলারের তুলনায় টাকার মূল্য পতন হলে তার মারাত্মক প্রভাব ভারতীয় অর্থনীতিতে পড়বে৷ কিন্তু, এখন হয়তো বা সেকথা তিনি বেমালুম ভুলে গেছেন, কটাক্ষের সুরে বলেন গোপাল বাবু৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top