News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডাঃ আরিফ আলভি
Image

পাকিস্তানের নয়া প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ডাঃ আরিফ আলভি

ইসলামাবাদ, ৫ সেপ্টেম্বর (হি.স.) : পাকিস্তানের ১৩ তম প্রেসিডেন্ট নির্বাচিত হলেন পিটিআই নেতা ডাঃ আরিফ আলভি৷ তিনি ৪৩২টি ভোটের মধ্যে ২১২টি ভোট পেয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন৷

মঙ্গলবার সকাল থেকে গোপন ব্যলটে ভোটগ্রহণ চলে৷ প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন আরিফ৷

এখনও সরকারিভাবে কিছু ঘোষণা না হলেও পাকিস্তানের সংবাদপত্রগুলি সূত্রে খবর আরিফই প্রেসিডেন্ট পদে বসতে চলেছেন৷ বর্তমান প্রেসিডেন্ট মামনুন হোসেইনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ সেপ্টেম্বর৷ এরপরই পাকিস্তানের প্রেসিডেন্ট হিসেবে পাঁচ বছরের জন্য দায়িত্ব পালন শুরু করবেন ডাঃ আলভি।

তিনি ছাড়াও এই পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মৌলানা ফজলুর রেহমান, আইতাজ আহসান৷ মুসলিম লীগের (নওয়াজ) সমর্থিত মুত্তাহিদা মজলিস-ই-আমলের প্রধান ফজলুর পেয়েছেন ১৩১টি ভোট৷ অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টির প্রার্থী আইতাজ পেয়েছেন মাত্র ৮১টি ভোট৷ প্রেসিডেন্ট নির্বাচনের খবর প্রকাশ্যে আসতেই সাংবাদিক সম্মেলন করেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ পাকিস্তানের মানুষকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন কোনও নির্দিষ্ট দলের প্রধানমন্ত্রী তিনি নন৷ তিনি গোটা দেশের মানুষের সেবায় নিয়োজিত৷ তেমনই পিটিআইয়ের প্রার্থী হিসেবে আলভি নির্বাচিত হলেও তিনি গোটা দেশের প্রেসিডেন্ট হিসেবে কাজ করবেন৷

দেশের মানুষকে ধন্যবাদ জানিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট আলভিও৷ তিনি বলেছেন দেশের দরিদ্র মানুষের হয়ে কাজ করবেন তিনি৷ দরিদ্রদের উন্নতি সাধনের চেষ্টা করবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি৷ এছাড়াও, দলের প্রধান ইমরান খানকে বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন আলভি৷ এত বড় দায়িত্ব দেওয়ার জন্য তিনি নিজের শ্রদ্ধা প্রকাশ করেছেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top