News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ৯ লক্ষাধিক ছেলেমেয়েকে হাম ও রুবেলা টীকাকরণ অভিযান শুরু ১৫ই
Image

রাজ্যের ৯ লক্ষাধিক ছেলেমেয়েকে হাম ও রুবেলা টীকাকরণ অভিযান শুরু ১৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷  গোটা দেশকে হাম মুক্ত করা এবং রুবেলা নিয়ন্ত্রণের লক্ষ্যে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক

মঙ্গলবার আগরতলায় হাম ও রুবেলা টীকাকরণ সম্পর্কে সাংবাদিকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে৷ নিজস্ব ছবি৷

সার্বজনীন টীকাকরণ কর্মসূচীতে হাম-রুবেলা টীকা চালু করার পদক্ষেপ নিয়েছে৷ এর মাধ্যমে ৯ মাস বয়স থেকে ১৫ বছরের মধ্যে প্রত্যেকটি শিশুকে পর্যায়ক্রমে এই টীকা দেওয়া হবে৷ হাম-রুবেলা টীকাকরণ অভিযানের অঙ্গ হিসেবে গোটা দেশের সাথে রাজ্যেও ১৫ সেপ্ঢেম্বর থেকে এই অভিযান শুরু হবে৷ তাতে সারা দেশে প্রায় ৪১ কোটি শিশুকে এই টীকাকরণের আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে৷ এর মধ্যে রাজ্যে হাম-রুবেলা টীকাকরণের লক্ষ্যমাত্রা প্রায় ৯ লক্ষ ৫৬ হাজার৷ মঙ্গলবার আগরতলায় সুকান্ত একাডেমির অডিটরিয়ামে এই টীকাকরণ অভিযান সম্পর্কে  সাংবাদিকদের নিয়ে কর্মশালা ওই তথ্য জানানো হয়েছে৷

এদিন এই কর্মশালায় বিভিন্ন বক্তারা হাম এবং রুবেল টীকাকরণ অভিযান সম্পর্কে নানা দিক তুলে ধরেন৷ বর্তমান টীকাকরণ তালিকায় হাম প্রতিরোধের জন্য দুই ডোজ টীকা চালু রয়েছে৷ প্রথম ডোজ দেওয়া হচ্ছে শিশুর ৯-১২ মাস বয়সে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে শিশুর ১৬-২৪ মাস বয়সে৷ হামের এই দুই ডোজ টীকার পরিবর্তে হাম-রুবেলা একটি টীকা নিয়মিত টীকাকরণ তালিকায় অন্তর্ভুক্ত করা হবে যা শিশুকে এই রোগ থেকে রক্ষা করবে৷ নিয়মিত টীকাকরণ তালিকায় রুবেলা ভ্যাকসিন একটি নতুন সংযোজন৷

এই রোগ সম্পর্কে জানানো হয়েছে, হাম একটি মারণরোগ যা ভাইরাসের মাধ্যমে ছড়ায়৷ হামের কারণে শিশুরা বিকলাঙ্গ হতে পারে এমনকি অসময়ে মৃত্যুও ঘটে৷ হাম সংক্রমিত ব্যক্তির কাশি এবং সর্দির মাধ্যমেও ছড়ায় এবং নিউমোনিয়া, ডায়ারিয়া এবং মস্তিষ্ক সংক্রমণের মত প্রাণনাশক সমস্যার সৃষ্টি করতে পারে৷

তেমনি রুবেলা একটি সংক্রামক রোগ যা ভাইরাস থেকে ছড়ায়৷ এই রোগের লক্ষণ হাম রোগের মতই হয়ে থাকে৷ এটি ছেলে অথবা মেয়ে উভয়কেই সংক্রামিত করতে পারে৷ যদি কোনও মহিা গর্ভাবস্থার প্রথম দিকে রুরবেলা দ্বারা সংক্রমিত হয় তাহলে কনজিনিটাল রুবেলা সিনড্রম হতে পারে যা ভ্রূণ এবং নবজাতকের জন্য মারাত্মক এমনকি প্রাণনাশকও হতে পারে৷ গর্ভাবস্থার প্রথম দিকে রুবেলা সংক্রমণে আক্রান্ত অ-সুরক্ষিত মায়েদের গর্ভজাত শিশুদের মধ্যে দীর্ঘমেয়াদী জন্মগত বিকৃতি যেমন চোখ(গ্লুকোমা, ছানি), কান (কানে না শোনা), মস্তিষ্ক (মাইক্রোসেফালি, মস্তিষ্ক বিকৃতি) এবং হৃদযন্ত্রের সমস্যায ভোগার বেশি সম্ভাবনা থাকে৷ রুবেলার কারণে গর্ভবতী মহিলাদের গর্ভপাত, গর্ভস্রাব এবং অপরিণত বা মৃত সন্তান প্রসবের মত ঘটনা ঘটতে পারে৷

ওই কর্মশালায় জানানো হয়েছে, হাম এবং রুবেলার মত মারাত্মক দুটি রোগের কুপ্রভাব থেকে রক্ষা পেতে ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে সমস্ত ছেলে-মেয়েদের হাহম-রুবেলা টীকা অবশ্যই দিতে হবে৷ এই অভিযানে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে, অঙ্গনওয়ারী কেন্দ্রে ৯ মাস থেকে ১৫ বছরের মধ্যে ছেলে-মেয়েদের টীকা বিনামূল্যে দেওয়া হবে৷ পাশাপাশি রাজ্যের সমস্ত সরকারী স্বাস্থ্যকেন্দ্র এবং উপস্বাস্থ্যকেন্দ্রেও এই টীকা দেওয়া হবে৷ যদি কোনও ছেলেমেয়েকে আগেই ওই টীকা দেওয়া হয়ে থাকে তাহলেও তাকে পুণরায় দিতে হবে৷ স্বাস্থ্য দপ্তরের দাবি, হাম-রুবেলা টীকা সম্পূর্ণ নিরাপদ এবং এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই৷ তাছাড়া, ওই টীকা প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে দেওয়া হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top