News Flash

  • Home
  • Uncategorized
  • ভট্টপুকুরে কালোবাজারির আখড়ায় পুলিশি হানায় ধৃত ৩
Image

ভট্টপুকুরে কালোবাজারির আখড়ায় পুলিশি হানায় ধৃত ৩

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ সেপ্ঢেম্বর৷৷ রাজধানীর ভট্টপুকুর এলাকার এক বাড়িতে কালোবাজারির আখড়া সন্দেহে পুলিশ হানা দেয়৷ পুলিশি হানায় প্রচুর পরিমাণে নকল বিলেতি মদ ও ভারতীয় নোট এবং স্বর্ণালঙ্কার উদ্ধার হয়েছে৷ জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে সোমবার গভীর রাতে আমতলীর এসডিপিও অজয়কুমার দাসের নেতৃত্বে পুলিশ এই অভিযান চালায়৷ অভিযানে ৪০০ লিটার বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল বিলেতি মদ এবং ৭৫ হাজার টাকার নোট উদ্ধার হয়েছে৷ পুলিশ জানিয়েছে, এই অভিযানে কালোবাজারির মূল কারবারি অর্জুন দেবনাথকে আটক করা হয়েছে৷ এর সাথে একটি অটো রিকশাও বাজেয়াপ্ত করা হয়েছে৷ জানা গেছে, মূল কারবারি অর্জুন দেবনাথের পাশাপাশি আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ অপর দুই সহযোগী হল দারিন কাইপেঙ এবং জহরলাল কাইপেঙ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top