News Flash

  • Home
  • Uncategorized
  • রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে জমি কেলেঙ্কারি অভিযোগ আনা হয়েছে : ভূপেন্দ্র সিং হুডা
Image

রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে জমি কেলেঙ্কারি অভিযোগ আনা হয়েছে : ভূপেন্দ্র সিং হুডা

জয়পুর, ৪ সেপ্টেম্বর (হি.স.) : জমি কেলেঙ্কারি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে সোনিয়া গান্ধীর জামাই রবার্ট ভাদরার বিরুদ্ধে। পাশাপাশি অভিযুক্ত হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডা। গোটা বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে চিহ্নিত করেছেন ভূপেন্দ্র সিং হুডা।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, কোনও কেলেঙ্কারি নেই। রাজনৈতিক আক্রোশ থেকেই এই কাজ করা হয়েছে। আমাদের সময় কোনও অন্যায় কাজ হয়নি। বিজেপি সরকার হতাশায় ভুগছে। তাই এরকম পদক্ষেপ গ্রহণ করেছে। এফআইআর দায়ের করা মানে এই নয় আমি অভিযুক্ত। অভিযোগ একজন ব্যক্তি দায়ের করেছে। আমার বিরুদ্ধে এফআইআর দায়ের মানে এই নিয়ে আমি অভিযুক্ত। বিষয়টি মধ্যে কোনও সারবত্তা নেই। নিজেদের ব্যর্থতা থেকে জনগণের নজর ঘোড়াতে এমন পদক্ষেপ গ্রহণ করেছেন।
উল্লেখনীয় ভূপেন্দ্র সিং হুডা যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে গুরুগ্রামের বিভিন্ন জায়গায় জমি কেনে পরে তা অনেক বেশি দামে বিক্রি করে। তা নিয়ে তৈরি হয় বিতর্ক। হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী মনোহার খট্টর জানিয়েছিলেন কাউকে রেয়াত করা হবে না, আইন আইনের পথে চলবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top