News Flash

  • Home
  • Uncategorized
  • মারা গিয়েছে হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি, ঘোষণা তালিবানের
Image

মারা গিয়েছে হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি, ঘোষণা তালিবানের

কাবুল, ৪ সেপ্টেম্বর (হি.স.): মারা গিয়েছে আফগানিস্তানের তালিবান জঙ্গি সংগঠনের সবচেয়ে শক্তিশালী ও সক্রিয় শাখা হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি| তালিবান মুখপাত্র জানিয়েছে, দীর্ঘ সময় ধরে রোগাক্রান্ত থাকার পর মৃত্যু হয়েছে হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি-র| তবে, কবে ও কোথায় জালালউদ্দিন হাক্কানির মৃত্যু হয়েছে, সে বিষয়ে কিছুই জানা যায়নি| তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে, মৃত্যু হয়েছে হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি-র|
জালালউদ্দিন হাক্কানির প্রতিষ্ঠিত হাক্কানি নেটওয়ার্ক আফগানিস্তানে তালিবানের সবচেয়ে ভয়ঙ্কর শাখা হিসেবে বিবেচিত হয়| এর আগে ২০১৫ সালে জালালউদ্দিন হাক্কানির মৃত্যুর খবর প্রকাশ্যে আসে| সেই সময় জানা যায়, দীর্ঘদিন রোগভোগের অন্তত এক বছর আগে মৃত্যু হয়েছে জালালউদ্দিন হাক্কানির| অবশেষে তালিবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছে, মৃত্যু হয়েছে হাক্কানি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন হাক্কানি-র|

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top