নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ ত্রিপুরায় পাচারের মুখে আন্তঃরাজ্য সীমান্তের অসম ভূখন্ডে আট নম্বর জাতীয় সড়কের ওপর চোড়াইবাড়ী পুলিশের হাতে ধরা পড়েছে অবৈধ কয়লা বোঝাই তিনটি ট্রাক৷ সে সঙ্গে দুই ব্যক্তিকে আটক করলেও অন্ধকারের সুযোগে দুজন পালিয়ে গেছে বলে জানিয়েছেন বাজারিছড়া থানার ওসি৷ করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানার ওসি গৌতম দাস জানান, অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়ক দিয়ে রবিবার মধ্য রাতে পড়শি রাজ্যে কয়লা পাচার করার ফন্দি রচনা করেছিল এএস ০১- ডিসি- ৫৭৮১, এএস২৪-সি- ৬০৩৯ এবং এএস২৫-এ-৯৮১১ নম্বরের তিনটি ট্রাক৷ তিনি জানান, অসম সীমান্তের চোড়াইবাড়ি পুলিশ গেট অতিক্রম করে ত্রিপুরায় প্রবেশ করার চেষ্টা করছিল ট্রাকগুলি৷ সে সময় পুলিশ তাদের গতিরোধ করে৷ পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, লরিগুলির উপযুক্ত চালান ও জিএসটির কোনও কাগজপত্র ছিল না৷ তাছাড়া তিনটি ট্রাই ছিল ওভারলোডেড৷ এর ভিত্তিতে কয়লাগুলি অবৈধভাবে পাচার করা হচ্ছে বলে নিশ্চিত হয় তিন ট্রাকসহ এগুলির চালককে আটক করার ব্যবস্থা করতে দুই চালক পালিয়ে যায়৷ তবে, এক চালক আব্দুররৌফ চৌধুরী (৪০) ও তার খালাসিকে আটক করা হয়েছে৷ ধৃত চালকের বাড়ি পাঁচগ্রামে৷ ওসি জানান, আগামীকাল মঙ্গলবার আটক কয়লা বোঝাই ট্রাকগুলি বিক্রয়কর বিভাগের হাতে সমঝে দেওয়ার পাশাপাশি ধৃতদের আদালতে সোপর্দ করা হবে৷
রাজ্যে আসার পথে কয়লা বোঝাই তিনটি ট্রাক আটক চুড়াইবাড়িতে
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















