News Flash

  • Home
  • Uncategorized
  • গৃহবধূকে নির্যাতন, ধৃত শ্বশুর শাশুড়ি
Image

গৃহবধূকে নির্যাতন, ধৃত শ্বশুর শাশুড়ি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ পাঁচদিন যাবৎ গৃহবধূকে খাবার না দিয়ে ঘরে আটকে রেখে নির্যাতনের ঘটনায় জড়িত শ্বশুর ও শাশুড়িকে পুলিশ আটক করেছে৷ পালিয়ে গা ঢাকা দিয়েছে স্বামী৷ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরের শনিতলা এলাকায় রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

জানা গিয়েছে, শনিতলা এলাকার শংকর সাহার ছেলে সৈকত সাহার সাথে বিয়ে হয়েছিল যোগেন্দ্রনগরের রূপা বনিকের৷ বিয়ের এক দেড় বছর পর থেকেই পণের জন্য রূপার উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত বলে অভিযোগ৷ রূপা জানিয়েছেন, শ্বশুর বাড়ির লোকদের পছন্দমতো আসবাবপত্র বিয়েছে দেওয়া হয়নি বলে অভিযোগ এনে তাকে মারধর করা হত৷ গত কয়েকদিন যাবত তাকে খাবার না দিয়ে ঘরে আটকে রাখে৷ রূপার সাত মাসের একটি সন্তান রয়েছে৷ নির্যাতিতার চিৎকার শুনে প্রতিবেশী গিয়ে তাকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেয়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে রূপা ও তার শিশু সন্তানকে উদ্ধার করে নিয়ে যায়৷ অন্যদিকে নির্যাতনের অভিযোগে শ্বশুর ও শাশুড়িকে আটক করা হয়েছে৷ অন্যদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গা ঢাকা দিয়েছে নির্যাতিতার স্বামী সৈকত সাহা৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top