News Flash

  • Home
  • Uncategorized
  • প্রার্থীদের নিরাপত্তা না দিলে সহ্য করা হবে না ঃ বীরজিৎ, রাফায়েল ইস্যুতে রাজভবন অভিযান করে পঞ্চায়েত ভোটের আগেই শক্তি পরীক্ষা দেবে কংগ্রেস
Image

প্রার্থীদের নিরাপত্তা না দিলে সহ্য করা হবে না ঃ বীরজিৎ, রাফায়েল ইস্যুতে রাজভবন অভিযান করে পঞ্চায়েত ভোটের আগেই শক্তি পরীক্ষা দেবে কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ সেপ্ঢেম্বর৷৷ রাফায়েল ইস্যুকে পুঁজি করে রাজ্যেও বিজেপির উপর চাপ বাড়াতে পঞ্চায়েত নির্বাচনের আগেই শক্তির

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা৷ ছবি নিজস্ব৷

মহড়া দিতে চাইছে কংগ্রেস৷ কারণ, গ্রাম পঞ্চায়েতের প্রায় দুই তৃতীয়াংশ আসনে উপ-নির্বাচন ৩০ সেপ্ঢেম্বর৷ তাই, রাফায়েল ইস্যুতে ২০ সেপ্ঢেম্বর রাজ ভবন অভিযান করবে দল৷ সোমবার সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ এদিকে, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে কংগ্রেস নীরবে সহ্য করবে না, সাথে এই হুশিয়ারীও দিয়েছেন তিনি৷ তাঁর কথায়, বিজেপি-আইপিএফটি সরকার গঠন হতেই ত্রিস্তর পঞ্চায়েতে জনপ্রতিনিধিরা পদত্যাগ করেছেন৷ তাই প্রত্যেক প্রার্থীর নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে৷

এদিন বীরজিৎবাবু আবারও রাফায়েল ইস্যুতে সুর চড়িয়েছেন৷ তবে, লক্ষ্য যে শক্তির মহড়া দেওয়া তাও তিনি বুঝিয়েছেন৷ তাঁর কথায়, রাফায়েল যুদ্ধ বিমান ক্রয়ের মাধ্যমে দেশের ইতিহাসে সর্ববৃহৎ কেলেঙ্কারী করেছে মোদী সরকার৷ তাই এই দূর্নীতির প্রতিবাদে আগামী ২০ সেপ্ঢেম্বর রাজভবন অভিযান করবে প্রদেশ কংগ্রেস৷ তাঁর দাবী, অন্তত দশ হাজার কর্মী সমর্থক নিয়ে রাজভবন অভিযানে যাবে প্রদেশ কংগ্রেস৷ বীরজিৎ সিনহার কথায়, যুব কংগ্রেসকে সাথে নিয়ে ভারত বাঁচাও রাফায়েল দূর্নীতি ব্যানারে ওই দিন সকাল এগারটায় পোস্ট অফিস চৌমুহনী থেকে মিছিল করে রাজভবনের দিকে রওয়ানা দেবেন দলীয় কর্মী সমর্থকরা৷ বীরজিৎবাবু সাথে যোগ করেন, ওই কর্মসূচীতে অংশ নিতে সর্বভারতীয় যুব কংগ্রেস সভাপতি কেশব চাঁদ, সহ-সভাপতি শ্রীনিবাস বিভি এবং ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস পর্যবেক্ষক লুইজিনো ফেলেইরো রাজ্যে আসবেন৷ বিমানবন্দর থেকে এক সুবিশাল বাইক র্যালী করে প্রদেশ কংগ্রেস ভবনে নিয়ে আসা হবে৷

শ্রীসিনহা জানিয়েছেন, রাজভবন অভিযানে রাষ্ট্রপতির উদ্দেশ্যে রাজ্যপালের কাছে স্মারকলিপি তুলে দেওয়া হবে৷ রাফায়েল দূর্নীতি নিয়েই স্মারকলিপি পাঠানো হবে৷ পাশাপাশি  রাজভবনের কাছে এক সমাবেশও করবে প্রদেশ কংগ্রেস৷ বীরজিৎ সিনহার কথায়, রাফায়েল দূর্নীতি নিয়ে সারা রাজ্যে প্রচার চালানো হবে৷

এদিকে, ত্রিস্তর পঞ্চায়েত নিয়ে রাজ্য সরকারকে কড়া হুশিয়ারী দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷  পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত না হলে প্রদেশ কংগ্রেস চুপ থাকবে না৷ বীরজিৎবাবুর বক্তব্য, পঞ্চায়েত উপনির্বাচনের ঘোষণা হয়েছে৷ প্রদেশ কংগ্রেস বর্দ্ধিত সভা ডেকে সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছে৷ ৩০ সেপ্ঢেম্বর গ্রাম পঞ্চায়েতের দুই তৃতীয়াংশ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে৷ ফলে, এই উপ-নির্বাচনকে বিধানসভা নির্বাচনের সমতুল্য বলেই মনে করছেন বীরজিৎ সিনহা৷ তাঁর কথায়, ত্রিস্তর পঞ্চায়েতে উপ-নির্বাচন সাধারণ নির্বাচনের তুলনায় কোন অংশেই কম নয়৷

বীরজিৎ সিনহার কথায়, প্রত্যেকটি নির্বাচনী ক্ষেত্রে আইন শৃঙ্খলার সুস্থ পরিবেশ থাকা বাঞ্ছনীয়৷ তেমনি প্রত্যেক প্রার্থীর নিরাপত্তা দেওয়া রাজ্য সরকারের দায়িত্ব৷ তাঁর মতে, রাজ্য সরকারের জন্যই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে৷ কারণ, বিজেপি-আইপিএফটি সরকার গঠন হওয়ার পরই ত্রিস্তর পঞ্চায়েতে জনপ্রতিনিধিরা পদত্যাগ করেছেন৷ এদিকে, প্রার্থী বাছাইয়ের আগেই শাসক দলের সমর্থকরা হুমকি দেওয়া শুরু করেছে৷ বীরজিৎ সিনহার কড়া হুশিয়ারী, উপনির্বাচনে গণতন্ত্রের সুস্থ পরিবেশ না থাকলে প্রদেশ কংগ্রেস তা নীরবে সহ্য করবে না৷

এদিন প্রদেশ কংগ্রেস মুখপাত্র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিকও রাজ্য সরকারকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন৷ তাঁর কটাক্ষ, সরকারী কর্মচারীরা সপ্তম বেতন কমিশন এখনও পাননি, বেকারদের কর্মসংস্থানের প্রতিশ্রুতি থেকে সরে আসছে বিজেপি৷ সাথে তিনি যোগ করেন, প্রকাশিত খবর অনুযায়ী বহু সরকারী কর্মচারী এখনও বেতন পাননি৷ পাশাপাশি, টাকার অভাবে সরকার নির্দেশ দিয়েছে মেডিক্যাল বিল, ঠিকেদারদের বিল প্রদান আপাতত বন্ধ রাখার জন্য৷ এমনকি জিপিএফ থেকেও এখন সরকারী কর্মচারীরা টাকা তুলতে পারবেন না, রাজ্য সরকারের ফরমানে তা বন্ধ রাখা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top