News Flash

  • Home
  • Uncategorized
  • মধ্যপ্রদেশে বিক্ষোভের মুখে শিবরাজ, মুখ্যমন্ত্রীকে দেখানো হল কালো পতাকা
Image

মধ্যপ্রদেশে বিক্ষোভের মুখে শিবরাজ, মুখ্যমন্ত্রীকে দেখানো হল কালো পতাকা

সিধি (মধ্যপ্রদেশ), ৩ সেপ্টেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের সিধি জেলায় বিক্ষোভের মুখে পড়লেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। রবিবার সিধি জেলায় ‘জন আশীর্বাদ যাত্রা’ চলাকালীন মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়, এমনকি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের গাড়ি লক্ষ্য করে ইটও ছুঁড়ে মারে দুষ্কৃতীরা। সিধি জেলার চূড়হাট এলাকার ঘটনা। পুলিশ সূত্রের খবর,মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ‘জন আশীর্বাদ যাত্রা’ চলাকালীন এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, ঘটনায় মুখ্যমন্ত্রীর কোনওরকম আঘাত লাগেনি। তিনি নিরাপদ এবং সুস্থ আছেন।

প্রসঙ্গত, চূড়হাট বিধানসভা কেন্দ্র মুখ্যমন্ত্রী শিবরাজ সিংয়ের বিরোধী কংগ্রেসের অজয় সিংয়ের এলাকা। রবিবার সন্ধ্যায় ‘জন আশীর্বাদ যাত্রা’ চলাকালীন মুখ্যমন্ত্রীকে কালো পতাকা দেখানো হয়, এমনকি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের গাড়ি লক্ষ্য করে ইটও ছুঁড়ে মারে দুষ্কৃতীরা। অন্ধকারের সুযোগে দুষ্কৃতীরা লুকিয়ে যায়। এই ঘটনায় অভিযোগের তির কংগ্রেসের দিকে। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র রাজ্য মিডিয়া সেল প্রধান লোকেন্দ্র পরাশর জানিয়েছেন, এই ঘটনার নেপথ্যে কংগ্রেসের হাত রয়েছে। যদিও, নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস নেতৃত্ব।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top