News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানের কান্দাহার শহরে পৃথক দু’টি আইইডি বিস্ফোরণ, আহত অন্ততপক্ষে ৭ জন পুলিশ কর্মী
Image

আফগানিস্তানের কান্দাহার শহরে পৃথক দু’টি আইইডি বিস্ফোরণ, আহত অন্ততপক্ষে ৭ জন পুলিশ কর্মী

কাবুল, ৩ সেপ্টেম্বর (হি.স.): আফগানিস্তানের কান্দাহার শহরে পৃথক দু’টি ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে গুরুতর আহত হলেন ৭জন পুলিশ কর্মী। রবিবারের ঘটনা। আফগান ন্যাশনাল পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, কান্দাহার শহরের পিডি১৪ এলাকায় পৃথম বিস্ফোরণে আহত হয়েছেন আফগান পুলিশের একজন আধিকারিক। প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পরই দ্বিতীয় বিস্ফোরণ হয়, এই ঘটনায় আহত হয়েছেন ছ’জন পুলিশ কর্মী।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র জানিয়েছেন, ইলেক্ট্রিক বক্সে আইইডি রাখা ছিল। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন হামলার দায় স্বীকার করেনি। প্রশাসনের আশঙ্কা , হামলার নেপথ্যে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি সংগঠনের হাত থাকতে পারে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top