News Flash

  • Home
  • Uncategorized
  • লা লিগার তৃতীয় ম্যাচেও সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ
Image

লা লিগার তৃতীয় ম্যাচেও সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ

মাদ্রিদ, ২ সেপ্টেম্বর (হি.স.) : প্রথম দু’ম্যাচ জয়ের পর লা লিগার তৃতীয় ম্যাচেও সহজ জয় পেল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে লেগানেসকে কার্যত উড়িয়ে দিল তারা। খেলার ফল রিয়ালের পক্ষে ৪-১। জোড়া গোল করলেন করিম বেঞ্জেমা। একটি করে গোল করলেন গ্যারেথ বেল এবং সার্জিও রামোস।
গত মরশুমে উয়েফার বর্ষসেরার সব’কটি বিভাগেই সেরার শিরোপা ছিনিয়ে নিয়েছেন রিয়াল মাদ্রিদের ফুটবলাররা। স্বভাবতই বাড়তি আত্মবিশ্বাস নিয়েই এদিন মাঠে নামেন লুকা মদ্রিচরা। প্রত্যাশামতই শুরু থেকে ম্যাচ নিজেদের দখলে নিয়ে নেয় ইউরোপ চ্যাম্পিয়নরা। ১৭ মিনিটে সার্জিও রামোসের দুরন্ত ক্রস ফিল্ড পাস বেলের জন্য হেডারে নামিয়ে দেন ড্যানি কার্ভাহাল। ১২ গজ দূর থেকে সাজানো বলে ডান পায়ে দুরন্ত ভলি নেন গ্যারেথ বেল। গোল হজম করে আক্রমণে গতি বাড়ায় ৩৩ বারের লিগ জয়ীরা। তবে কাঙ্খিত গোল তুলে নিয়ে প্রথমার্ধে আর এগিয়ে যেতে পারেনি তারা। এরপর দ্বিতীয়ার্ধে প্রথম ২০ মিনিটের একটা স্পেলে বিপক্ষকে মাটি ধরিয়ে দেন রিয়ালের ফুটবলাররা। ৪৮ মিনিটে বাঁ দিক থেকে আসেনসিও’র ভাসানো ক্রসে দুরন্ত হেডে গোল করেন ফরাসী স্ট্রাইকার বেঞ্জেমা। টানা তৃতীয় ম্যাচে জয়, পাশাপাশি টানা দু’ম্যাচে চার গোল করে আপাতত লিগ টেবিলের শীর্ষে লস ব্ল্যাঙ্কোসরা।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top