News Flash

  • Home
  • Uncategorized
  • শামির ধাক্কায় ২৭১ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস
Image

শামির ধাক্কায় ২৭১ রানে গুটিয়ে গেল ইংল্যান্ডের ইনিংস

সাউদাম্পটন, ২ সেপ্টেম্বর (হি.স.) : চতুর্থ টেস্টের চতুর্থ দিনের শুরুটা দারুণভাবে করল ভারত৷ দিনের প্রথম বলেই মহম্মদ শামি আউট করেন স্টুয়ার্ট ব্রডকে (০)৷ শনিবার শেষবেলায় শামির বলেই আদিল রশিদ আউট হওয়া মাত্র তৃতীয় দিনের খেলা শেষ হয়েছিল৷ পর পর দু’বলে দু’টি উইকেট নিয়ে শামিই ইংল্যান্ডের লেজ ছেঁটে ফেলার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন৷ হ্যাটট্রিকের সুযোগ থাকলেও পরের ওভারে বল করতে এলে শামির প্রথম বল কোনও রকমে সামলে দেন স্যাম কুরান৷ শেষমেশ ৮৩ বলে ৪৬ রান করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন কুরান৷ অ্যান্ডারসন নটআউট থাকেন ব্যক্তিগত ১ রানে৷
৮ উইকেটে ২৬০ রানের পর থেকে খেলতে নেমে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে যায় ২৭১ রানে৷ প্রথম ইনিংসের ২৭ রানের লিড বাদ দিলে জয়ের জন্য শেষ ইনিংসে ভারতে সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ২৪৫ রানের৷ দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে ৫৭ রানে সর্বাধিক ৪ উইকেট নেন শামি৷ ৩৬ রানে দু’টি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা৷ একটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন ও জয়প্রীত বুমরাহর৷ রানআউট হয়েছেন দু’জন ব্রিটিশ ব্যাটসম্যান৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top