News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ‘অলকানন্দা-কাশী ক্রস’ জলযান পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

উত্তরপ্রদেশে ‘অলকানন্দা-কাশী ক্রস’ জলযান পরিষেবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বারাণসী, ২ সেপ্টেম্বর (হি.স.) : বিলাসবহুল জলযানে করে এবার বারাণসী ঘাটে অনুপম শোভা উপভোগ করতে পারবেন তীর্থযাত্রীরা। সেই উপক্ষ্যে ‘অলকানন্দা-কাশী ক্রস’ জলযান পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টার্ট আপ প্রকল্পের অধীনে এই নৌবিহার পরিষেবার উদ্বোধন করা হয়।
এই ‘অলকানন্দা-কাশী ক্রস’ নৌবিহার পরিষেবার প্রত্যেকটি জলযান শীতাতপ নিয়ন্ত্রণিত। বিলাসবহুল শ্রেণীর এই জলযানগুলি যাত্রী স্বাচ্ছন্দের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। এই জলযানে সফররত তীর্থযাত্রী এবং বিদেশি পর্যটক বারাণসী ঘাটের অনিন্দ্য সুন্দর সৌন্দর্য দেখতে পারবে। এদিন এই পরিষেবার উদ্বোধনের আগে খিরখিয়া ঘাটে বিশেষ পূজার পাঠের ব্যবস্থা করা হয়। তারপর ফিতে কেটে এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নরওয়ের এক কোম্পানি এই বিলাসবহুল জলযানগুলিকে তৈরি করেছে। এই জলযান ১২ কিলোমিটার জলপথ দুই ঘন্টা মধ্যে অতিক্রম করতে পারবে। এর জন্য প্রত্যেক যাত্রীকে দিতে ৭৫০ টাকা। জিএসটির খরচ আলাদা। কলকাতা থেকে জলপথে প্রায় ৭৫৫ ন্যাটিক্যাল মাইল পথ অতিক্রম করে এই জলযানগুলি উত্তরপ্রদশে নিয়ে আনা হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top