News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানকে ৩০০ মিলিয়ন ডলারের আর্থিক সাহা্য্য বাতিল করল আমেরিকা
Image

পাকিস্তানকে ৩০০ মিলিয়ন ডলারের আর্থিক সাহা্য্য বাতিল করল আমেরিকা

ওয়াশিংটন, ২ সেপ্টেম্বর (হি.স.) সামরিক ক্ষেত্রে পাকিস্তানের আর্থিক অনুদান বাতিল করল আমেরিকা। প্রায় ৩০০মিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনুদান বাতিল করা হয়েছে। সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ব্যর্থতার জন্যই এমন সিদ্ধান্ত নিল ট্রাম্প প্রশাসন।
মার্কিন প্রশাসন সূত্রে খবর জঙ্গিদের মরূদ্যানে পরিণত হয়েছে পাকিস্তান। পর্শী দেশ আফগানিস্তানে প্রায় ১৭ বছর ধরে চলা জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছে আমেরিকা। মার্কিন বাহিনী হামলায় চাপে পড়ে বহু জঙ্গিই আশ্রয় নিচ্ছে পাকিস্তানে। আর এর দমনে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান, সেই কারণে প্রায় ৩০০মিলিয়ন ডলারের আর্থিক সাহা্য্য বাতিল করে দিল পেন্টাগন।
জঙ্গি দমন করার শর্তে পাকিস্তানকে এই বিপুল অঙ্কের আর্থিক সাহা্য্য করতে সম্মত হয়েছিলে মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। কিন্তু শেষমেশ তা রদ হয়ে হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে আর্থিক মদত দেওয়ার উপর প্রতিবাদে বারেবারে মুখর হয়েছে মার্কিন কংগ্রেস। দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ যে দিনকে দিনকে মার্কিন সামরিক কর্তাদের কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে তা বোঝা গিয়েছে।
প্রায় আড়াই দশক ধরে ভারত বিশ্বমঞ্চ দাবি করে আসছিল যে পাকিস্তান ক্রমাগত সন্ত্রাসবাদীদের মদত দিয়ে আসছে। জঙ্গিদের জন্য মুক্তাঞ্চলে পরিণত হয়েছে পাকিস্তান। উল্লেখনীয় কিছুদিন আগেই পাকিস্তানের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে। কিন্তু এখনও হাক্কানি নেটওর্য়াক, তালিবান ও লস্কর-ই-তইবা জঙ্গি গোষ্ঠী এখনও সক্রিয়। প্রায় ৮০০ মিলিয়ন মার্কিন ডলার অর্থ সাহায্যের কথা জানিয়েছিল আমেরিকা। প্রথম দফা দেওয়া হবে ৫০০ মিলিয়ন এবং দ্বিতীয় পর্যায় ৩০০ মিলিয়ন। কিন্তু প্রথম দফার মতো দ্বিতীয় দফার আর্থিক অনুদান বাতিল করে দিল আমেরিকা।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top