News Flash

  • Home
  • Uncategorized
  • উড়াল পুলের সুরক্ষা শংসাপত্র আদায়ে বিলম্ব, চিন্তায় সরকার
Image

উড়াল পুলের সুরক্ষা শংসাপত্র আদায়ে বিলম্ব, চিন্তায় সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের একমাত্র উড়াল পুল নিয়ে রাজ্য সরকার ভীষণ চিন্তায় পড়েছে৷ কারণ, উড়াল পুল নির্মাণ কাজ প্রায় সমাপ্ত হলেও নির্মাণকাজের সুরক্ষা শংসাপত্র আদায় করতে খুবই বিলম্ব হচ্ছে৷ দিল্লিস্থিত সিআরআরআই’কে প্রস্তাব দিয়েছিল রাজ্য সরকার সুরক্ষা বিষয়ক সমস্ত খুঁটিনাটি পরীক্ষা নিরিক্ষা করে দেখার জন্য৷ তারা ইতিমধ্যে এর জন্য রাজ্য সরকারকে ৫০ লক্ষ টাকা খরচ হবে বলে দরপত্র পাঠিয়েছে৷ কিন্তু, আইআইটি দিল্লি এবং আইআইটি রাউরকেল্লাকেও রাজ্য সরকার উড়াল পুলের সুরক্ষা বিষয়ক সমস্ত খঁুটিনাটি পরীক্ষার জন্য প্রস্তাব পাঠালেও, তাদের পক্ষ থেকে এখনো কোন জবাব আসেনি৷ তাই, আইআইটি খড়গপুর এবং আইআইটি গুয়াহাটিকে রাজ্য সরকার সুরক্ষার বিষয়গুলি পরীক্ষা করার জন্য প্রস্তাব পাঠাবে৷ পূর্ত দপ্তরের মুখ্য বাস্তুকার দীপক দাস জানিয়েছেন, একটিমাত্র দরপত্র পাওয়া গেছে৷ অন্তত আরো একটি দরপত্র প্রয়োজন৷ তবেই, কাজ শুরু করা সম্ভব৷ কারণ, দুইটি দরপত্রে যে সমস্ত দর হাকবে তাকেই কাজের বরাত দেওয়া হবে৷ তাই, এখন অপেক্ষা করা ছাড়া অন্য কোন উপায় নেই, বলেন তিনি৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top