News Flash

  • Home
  • Uncategorized
  • ন্যাক’র তালিকায় রাজ্যের ১১টি কলেজের নেই কোন গ্রেডেশন
Image

ন্যাক’র তালিকায় রাজ্যের ১১টি কলেজের নেই কোন গ্রেডেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ রাজ্যের উচ্চ শিক্ষা ব্যবস্থার হাল উঠে এসেছে ন্যাক প্রদত্ত তালিকা থেকে৷ তাতে বলা হয়েছে, ২২টি কলেজের মধ্যে একটিও ‘এ’ গ্রেড অর্জন করতে পারেনি৷ ‘বি’ গ্রেড পেয়েছে ৮টি কলেজ এবং ‘সি’ গ্রেড অর্জন করেছে তিনটি কলেজ৷ বাকি ১১টি কলেজের হাল এতটাই খারাপ তারা কোন গ্রেড অর্জন করতে পারেনি৷

এবিষয়ে শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, ন্যাকের তালিকায় সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ধর্মনগর কলেজ৷ ‘বি’ গ্রেড অর্জনকারী কলেজগুলিতে রাজ্যের মধ্যে ওই সবচেয়ে ভাল স্কোর করেছে৷ ‘বি’ গ্রেডের তালিকায় পর্যায়ক্রমে রাজ্যের কলেজগুলি হল উইমেন্স কলেজ, এমবিবি কলেজ, রামঠাকুর কলেজ, কমলপুর কলেজ, খোয়াই দশরথ দেব মেমোরিয়াল কলেজ, উদয়পুর নেতাজী সুভাষ মহাবিদ্যালয় এবং বিলোনীয়া ঈশ্বরচন্দ্র মহাবিদ্যালয়৷  ‘সি’ গ্রেড অর্জনকারী কলেজগুলি হল বিবিএমসি, কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয় এবং ফটিকরয় কলেজ৷

শিক্ষামন্ত্রীর কথায়, পঠন-পাঠন, শিক্ষকদের গুনগত মান, কলেজে ছাত্র-শিক্ষকের উপস্থিতির হার, সামাজিক দায়বদ্ধতা এবং পরিকাঠামোগত বিষয় বিশ্লেষণ করে ন্যাক কলেজগুলিকে গ্রেড দিয়ে থাকে৷ কিন্তু, রাজ্যের ১১টি কলেজের হাল এতটাই খারাপ যে তারা কোন গ্রেড অর্জন করতে পারেনি৷ শুধু তাই নয়, রাজ্যের কোন কলেজ ‘এ’ গ্রেড অর্জনেও ব্যর্থ হয়েছে৷ তবে, কলেজগুলির হাল ফেরাতে এখন সবরকম উদ্যোগ নেওয়া হবে৷ শিক্ষামন্ত্রীর দাবি, সমস্ত কলেজ ন্যাকের তালিকায় ‘এ’ গ্রেডে নিয়ে যাওয়াই রাজ্য সরকারের একমাত্র লক্ষ্য৷

এদিন তিনি জানান, রাজ্যে কলেজগুলিতে বর্তমানে প্রায় ৫০০ শিক্ষকের ঘাটতি রয়েছে৷ এই ঘাটতির জন্য তিনি উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার অভাবকে দায়ী করেছেন৷  তাঁর কথায়, ১৮২ জন সহকারী অধ্যাপক নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে৷ কিন্তু, চাহিদা অনুযায়ী সহকারী অধ্যাপক আদৌ মিলবে কিনা, সন্দেহ প্রকাশ করেন তিনি৷

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, রাজ্যের কলেজগুলিতে মোট ৪১ হাজার ৬৮৪ জন ছাত্রছাত্রী রয়েছেন৷ সহকারী অধ্যাপক এবং সহযোগী অধ্যাপক মিলে রয়েছেন ৪৭৫ জন৷ পিজিটি রয়েছেন ২৬২ জন এবং গেস্ট লেকচারার আছেন ২৯২৷

এদিকে, রাজ্যে আরো ৬টি নতুন কলেজ খোলা হবে বলে তিনি জানিয়েছেন৷ তাঁর কথায়, কাকড়াবন, কদমতলা, পানিসাগর, পুরাতন আগরতলা, জিরানীয়া এবং সালেমাতে নতুন কলেজ খোলার উদ্যোগ নেওয়া হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top