News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড
Image

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড

লন্ডন, ১ সেপ্টেম্বর (হি.স.) : ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকায় যাবজ্জীবন কারাদণ্ড হল এক বাংলাদেশি যুবকের। নাইমুর রহমান নামে ওই যুবককে সাজা ঘোষণা করল ব্রিটেনের আদালত। তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, ২১ বছর বয়সী ও বাংলাদেশি ব্রিটিশ যুবক ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে-কে তাঁর ডাউনিং স্ট্রিটের দফতরে হত্যার চক্রান্ত করেছিল। প্রথমে বিস্ফোরণ ঘটিয়ে সব কিছু লন্ডভন্ড করে ছুরি ও বন্দুক নিয়ে হামলা চালানোর পরিকল্পনা ছিল তার।
উত্তর লন্ডনের বাসিন্দা নাইমুরকে আগেই দোষী সাব্যস্ত করেছিল লন্ডনের ওল্ড বেইলে আদালত। শুক্রবার তাকে সাজা শোনান বিচারক। ব্রিটেনের আইন অনুসারে ৩০ বছর জেলে থাকতে হবে নাইমুরকে। ব্রিটেনের সন্ত্রাসবাদ বিরোধী দফতরের জাতীয় সমন্বয়ক ডিন হেইডন জানিয়েছেন, ‘নাইমুরের লক্ষ্য ছিলেন খোদ প্রধানমন্ত্রী। এমনকী তাঁকে হত্যা করতে দরকারে তাঁর দফতরের সামনে থাকা সাধারণ মানুষকে হত্যা করার পরিকল্পনা করেছিল সে।’ ডিন জানিয়েছেন, ‘প্রধানমন্ত্রী হত্যা করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ তৈরির পরিকল্পনাও ছিল তার।’ তদন্তকারীদের দাবি,’অনলাইনে আইএস জঙ্গির ভেক ধরে নাইমুর চিহ্নিত করেন তাঁরা। ব্রিটেনের এমআই ও মার্কিন যুক্তরাষ্ট্রের এফবিআইয়ের গোয়েন্দারা একযোগে নাইমুরের সামনে অনলাইনে নিজেদের আইএস জঙ্গি বলে দাবি করেন। এর পরই তাদের সঙ্গে হাত মিলিয়ে থেরেসা মে-কে হত্যার ষড়যন্ত্র করা শুরু করে ওই যুবক।’

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top