News Flash

  • Home
  • Uncategorized
  • সুগম ইলেকশন অ্যাক্সেসিবিলিটি অবর্জাভর নিয়োগ করবে জাতীয় নির্বাচন কমিশন
Image

সুগম ইলেকশন অ্যাক্সেসিবিলিটি অবর্জাভর নিয়োগ করবে জাতীয় নির্বাচন কমিশন

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.) : আর কয়েকদিন পড়েই ছত্তিশগড়ে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। তার আগে নির্বাচন প্রক্রিয়া অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য ‘সুগম ইলেকশন অ্যাক্সেসিবিলিটি অবর্জাভর’ পদ তৈরি করল জাতীয় নির্বাচন কমিশন।
শনিবার জাতীয় মুখ্যনির্বাচন আধিকারিক ও পি রাওয়াত বলেন, দেশের মধ্যে এই প্রথমবার ‘সুগম ইলেকশন অ্যাক্সেসিবিলিটি অবর্জাভর’ নিয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। নির্বচন প্রক্রিয়া আরও বেশি সহজতর করার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা হবে। তালিকায় তাদের নামও নথিভুক্ত করা হবে। উল্লেখনীয় ৯১ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভায় আর কয়েকদিন পরেই মেয়াদ পূর্ণ করবে। তারপরই শুরু হবে বিধানসভা নির্বাচন। বর্তমানে বিজেপি ক্ষমতায় রয়েছে। রাজ্যের প্রধান বিরোধীদল কংগ্রেস। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে দৃঢ় প্রতিজ্ঞ জাতীয় নির্বাচন কমিশন।
অন্যদিকে ‘এক দেশ এক নির্বাচন’ নিয়ে জাতীয় রাজনীতিতে জোর বিতর্ক হচ্ছে। সমস্ত রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করেছে ‘ল কমিশন। এই প্রসঙ্গে মুখ্যনির্বাচন আধিকারিক ও পি রাওয়াত বলেন, ‘ল কমিশন সম্প্রতি এই নিয়ে রিপোর্ট জমা দিয়েছে। ২০১৫ সাল থেকে এটা নিয়ে আলোচনা হচ্ছে। এই বিষয়ে আরও বেশি আলোচনা হওয়া প্রয়োজন এবং ভাল।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top