News Flash

  • Home
  • Uncategorized
  • দেশজুড়ে অসংখ্য অমীমাংসিত মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতির
Image

দেশজুড়ে অসংখ্য অমীমাংসিত মামলা নিয়ে উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ১ সেপ্টেম্বর (হি.স.): দেশজুড়ে অসংখ্যা অমীমাংসিত মামলা পড়ে থাকা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। বিভিন্ন আদালতে ৩.৩ কোটি মামলা অমীমাংসিত ভাবে পড়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজধানী দিল্লিতে সুপ্রিম কোর্টের আইনজীবীদের আয়োজিত জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দীর্ঘ সময় ধরে অমীমাংসিত মামলা পড়ে থাকার জন্য ভারতীয় আইন ব্যবস্থা চিহ্নিত হয়ে রয়েছে। বিভিন্ন কোর্টে প্রায় ৩.৩ কোটি অমীমাংসিত পড়ে রয়েছে। এর মধ্যে নিম্ন আদালত গুলিতে পড়ে রয়েছে ২.৮৪ কোটি মামলা, ৪৩ লক্ষ মামলা হাইকোর্টি ঝুলে রয়েছে। সুপ্রিম কোর্ট ঝুলে রয়েছে ৫৮,০০০ মামলা।
পাশাপাশি ভারতের আইন ব্যবস্থার সুখ্যাতি করতে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, দুর্বলশ্রেণীকে ন্যায় প্রদান করার জন্য বিশ্বজুড়ে ভারতীয় বিচারব্যবস্থার সুখ্যাতি রয়েছে। উল্লেখনীয়, বিচারকদের সংখ্যা পর্যাপ্ত না থাকার জন্য বিভিন্ন আদালতে প্রচুর মামলা অমীমাংসিত ভাবে ঝুলে রয়েছে। এই বিষয়ে প্রশাসনের তরফ থেকেও উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। এবার সরব হলেন স্বয়ং রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top