News Flash

  • Home
  • Uncategorized
  • লেফুঙ্গা ব্লকে চেয়ারম্যান পদ নিয়ে ফের আইপিএফটি-বিজেপি সংঘর্ষ
Image

লেফুঙ্গা ব্লকে চেয়ারম্যান পদ নিয়ে ফের আইপিএফটি-বিজেপি সংঘর্ষ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগষ্ট৷৷ লেফুঙ্গা ব্লকের চেয়ারম্যান পদে রণবীর দেববর্মাকে নির্বাচিত করার প্রতিবাদে শুক্রবার লেফুঙ্গায় বিজেপি-আইপিএফটির মধ্যে ফের সংঘর্ষ শুরু হয়েছে৷ এই সংঘর্ষ রণক্ষেত্রের রূপ নেয় লেফুঙ্গার গোটা এলাকায়৷ শুক্রবার সকাল থেকে দফায় দফায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে৷ এই সংঘর্ষে উভয় দলের বেশ কয়েকজন কর্মী ও মর্থক গুরুতরভাবে আহত হয়েছেন৷ জান াগেছে, পরিসিকথতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে৷ যদিও এলাকায় বিশাল সংখ্যক পুলিশ, টিএসআর জওয়ানরা টহল দিচ্ছেন৷ পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে তারা৷ এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গেছে সিধাইয়ের এসডিপিও৷

জানা গেছে, এসডিপিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন৷ রণবীর দেববর্মাকে লেফুঙ্গা ব্লকে নতুন চেয়ারম্যান হিসাবে মেনে নিতে পারেনি আইপিএফটি৷ শুক্রবার সকাল থেকে তারা হামলা হুজ্জতি চালিয়েছে লেফুঙ্গা ব্লক অফিসে৷ উত্তেজিত আইপিএফটি কর্মী-সর্থকরা দোকানপাট ভেঙে দিয়েছে৷ যানবাহন ভাঙচুর করেছে৷ জানা গেছে, আইপিএফটি’র কর্মী-সমর্থকরা বিজেপির কিছু কর্মী মসর্থকের ওপর আক্রমণ করে৷ এতে বিজেপি কর্মী ও সমর্থকার আহত হয়েছেন৷ এরপর বিজেপিহ’র কর্মী সমর্থকরা আইপিফটি’র কর্মী সমর্থকদের জবাব দিয়েছেন৷ এতে বেশ কিছু আইপিএফটি’র কর্মী ও সমর্থক আহত হয়েছেন৷

উল্লেখ্য, মঙ্গলবার লেফুঙ্গা ব্লকের নয়া বিএসির চেয়ারম্যান পদে শপথ নিয়েছেন রণবীর দেববর্মা৷ রণবীর দেববর্মাকে লেফুঙ্গা ব্লকে নতুন চেয়ারম্যান হিসাবে মেনে নিতে পারছে না আইপিএফটি৷ এর পরিপ্রেক্ষিতে বুধবার লেফুঙ্গায় ১২ ঘণ্টার ব্ধও পালন করেছে আইপিএফটি৷ সেদিনও বন্ধকে কেন্দ্র করে আইপিএফটি সমর্থকরা তাণ্ডব চালিয়েছে৷ ফলে সেদিনও লেফুঙ্গা রণক্ষেত্রের রূপ নেয়৷ যদিও পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়৷ কিন্তু একদিন বাদে আবার শুক্রবার সকাল থেকে আইপিএফটি-বিজেপিহ সংঘর্ষ হয়৷ দেখতে দেখতে পরিস্থিতি রণক্ষেত্রের রূপ নেয়৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top