News Flash

  • Home
  • Uncategorized
  • শিক্ষক নিয়োগে সন্দেহজনক সার্টিফিকেটধারীদের পুন: যাচাই আজ
Image

শিক্ষক নিয়োগে সন্দেহজনক সার্টিফিকেটধারীদের পুন: যাচাই আজ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ আগস্ট৷৷ স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে চাকুরীতে জাল সার্টিফিকেট ধারীদের কাগজপত্র পুনরায় খতিয়ে দেখবে শিক্ষা দপ্তর৷ শুক্রবার তাদের সমস্ত কাজগপত্র নিয়ে শিক্ষা ভবনে যাওয়ার জন্য নির্দেশ জারি করা হয়েছে৷ সম্প্রতি টিআরবিটি স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিলো৷ তাতে যারা উত্তির্ণ হয়েছেন তাদের মধ্যে কয়েকজনের জাল সার্টিফিকেট রয়েছে বলে অভিযোগ উঠেছিলো৷ তাই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছিলো শিক্ষা দপ্তর৷ উত্তীর্ণ চাকুরী প্রত্যাশিদের অফারও দেওয়া হয়েছে৷ কিন্তু, অভিযোগ উঠায় কাউকেই পোস্টিং দেওয়া হয়নি৷ নিয়মানুযায়ি তিন মাসের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়৷ ইতিমধ্যে দুই মাস অতিক্রান্ত হয়েছে৷ এই অভিযোগের জেড়ে সম্প্রতি টিআরবিটি টেট পরীক্ষা বাতিল করেছে৷ ফলে, জাল সার্টিফিকেটের অভিযোগকে ঘিরে শিক্ষক নিয়োগের সমস্ত প্রক্রিয়া থমকে রয়েছে৷

সম্প্রতি, শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন স্নাতক এবং স্নাতকোত্তর শিক্ষক পদে প্রত্যাশিদের সার্টিফিকেট পুনরায় খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে৷ ওই কমিটি সমস্ত অভিযোগের তদন্ত করেছে৷ শিক্ষা দপ্তর এক নির্দেশ জারি করে সন্দেহজনক চাকুরী প্রত্যাশিদের সমস্ত কাগজপত্র নিয়ে পুনরায় ভেরিফিকেশনের জন্য বলেছে৷ শিক্ষা দপ্তরের নির্দেশ নামায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কসীট, স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রির সার্টিফিটেক, মাইগ্রেশান সার্টিফিকেট, এনওসি এবং শিক্ষকতার অভিজ্ঞতার প্রমাণপত্র ও বিএডের সার্টিফিকেট সমস্ত কিছু অরিজিন্যাল সহ ভেরিফিকেশনে হাজির হতে উল্লেখ করেছে৷

ইতিপূর্বে শিক্ষামন্ত্রী বলেছিলেন, জাল সার্টিফিকেটধারী স্বেচ্ছায় নাম প্রত্যাহার করলে তার বিরুদ্ধে কোনও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না৷ শিক্ষাদপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল ভেরিফিকেশনে জাল সার্টিফিকেটধারী উপস্থিত না হলে তার বিরুদ্ধেও কোনও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না৷ কিন্তু, ভেরিফিকেশনে জাল ধরা পড়লে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে শিক্ষা দপ্তর৷

সূত্রের খবর, শুধু কাগজপত্র দেখালেই সন্তুষ্ট হবে না শিক্ষা দপ্তর৷ তাদের বিভিন্ন প্রশ্ণের জবাবও দিতে হবে৷ এক্ষেত্রে কাগজপত্র কিভাবে এবং কোথা থেকে সংগ্রহ হয়েছে তারও প্রমাণ চাওয়া হবে৷ ফলে, আগামীকাল ভেরিফিকেশনে সন্দেহভাজন সার্টিফিকেটধারীরা কঠিন পরীক্ষার মুখোমুখি হবেন বলে ধারনা করা হচ্ছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top